Tranding

03:48 AM - 21 Jun 2026

Home / Politics / 'ইনসাফ যাত্রা'র পর ৭ জানুয়ারি DYFI ব্রিগেডের উন্মাদনা

'ইনসাফ যাত্রা'র পর ৭ জানুয়ারি DYFI ব্রিগেডের উন্মাদনা

২ হাজার ৯৫০ কিলোমিটার ‘ইনসাফ যাত্রা’ শেষে আগামী রবিবার ব্রিগেড সমাবেশ। ৫০ দিনের এই ইনসাফ যাত্রায় মীনাক্ষীকে ঘিরে বামপন্থী জনতার ভিড় তো ছিল। এমনকী,ছাপোষা আমজনতার সেই উচ্ছ্বাসকে ব্রিগেডও কাজে লাগাতে চাইছেন বাম নেতৃত্ব। ‘ক্যাপ্টেন’ মীনাক্ষীর ছবি দিয়ে বড় বড় হোডিং, পোস্টারে ছেয়ে ফেলছেন বামেদের তরুণ তুর্কিরা। বছর শেষে দেশে চলছে রাম মন্দিরের তোড়জোড়ে। প্রশ্ন উঠছে অযোধ‍্যায় রামমন্দির কি কি অর্থনৈতিক সমস‍্যা মেটাবে। বেকারি দারিদ্র বেড়েছে ভারতবর্ষে। তার কি হবে? ন‍্যুনতম মজুরির কি হবে? অন‍্যদিকে এই রাজ‍্যে রাস্তায় আছে বামপন্থীরাই।

'ইনসাফ যাত্রা'র পর  ৭ জানুয়ারি DYFI ব্রিগেডের উন্মাদনা

'ইনসাফ যাত্রা'র পর  ৭ জানুয়ারি DYFI ব্রিগেডের উন্মাদনা 

 Dec 30, 2023 


পঞ্চাশ দিন ধরে চলেছে বাম যুবদের ‘ইনসাফ যাত্রা’। ৩ নভেম্বর থেকে শুরু হয়ে তা শেষ হয় ২২ ডিসেম্বর। এই যাত্রায় প্রধান মুখ ছিলেন ডিওয়াইএফআই নেত্রী তথা যুবদের রাজ‍্য সম্পাদক  মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে ইনসাফ যাত্রার পর ৭ জানুয়ারি রয়েছে বামেদের ব্রিগেড সমাবেশ। এই সমাবেশেও ব্যাপক ছাত্র যুবদের সমাগম ঘটবে বলে মনে করছে বামপন্থীরা বিশেষ করে সিপিআই(এম) যা লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবাংলায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।


২ হাজার ৯৫০ কিলোমিটার ‘ইনসাফ যাত্রা’ শেষে আগামী রবিবার ব্রিগেড সমাবেশ। ৫০ দিনের এই ইনসাফ যাত্রায় মীনাক্ষীকে ঘিরে বামপন্থী জনতার ভিড় তো ছিল। এমনকী,ছাপোষা আমজনতার সেই উচ্ছ্বাসকে ব্রিগেডও কাজে লাগাতে চাইছেন বাম নেতৃত্ব। ‘ক্যাপ্টেন’ মীনাক্ষীর ছবি দিয়ে বড় বড় হোডিং, পোস্টারে ছেয়ে ফেলছেন বামেদের তরুণ তুর্কিরা। বছর শেষে দেশে চলছে রাম মন্দিরের তোড়জোড়ে। প্রশ্ন উঠছে অযোধ‍্যায় রামমন্দির কি কি অর্থনৈতিক সমস‍্যা মেটাবে। বেকারি দারিদ্র বেড়েছে ভারতবর্ষে। তার কি হবে?  ন‍্যুনতম মজুরির কি হবে? অন‍্যদিকে এই রাজ‍্যে রাস্তায় আছে বামপন্থীরাই। ইনসাফ যাত্রায় বারবার স্লোগান হিসেবে এসেছে রাজ্যজুড়ে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়োগ দুর্নীতি শিক্ষা দপ্তর জেলে থাকার কথা, রাজ্যের যুবকদের শিক্ষা শেষে চাকরির সুযোগ হওয়ার কথা। এসে দেখা গেছে উত্তর ২৪ পরগনা জেলা এবং কলকাতায় ইনসাফ ছাত্র যখন প্রবেশ করেছে তখন সাধারণ মানুষ রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে এবং একটা আলোড়ন সৃষ্টি করেছে রাজনীতিতে নিঃসন্দেহে গোটা ভারতবর্ষের রাজনীতিতে যে ভাষ্য এবং পশ্চিমবাংলায় যে তৃণমূল বিজেপি মেরুকরণ এর রাজনীতি ক্রমশ অভ্যাসে পরিণত হচ্ছে তা ভাঙতে সাহায্য করেছে।

ওয়াকিবহাল মহল মনে করছে ,মানুষের দাবী তরুণ মুখ। তরুণ দলের মুখ সামনে আনলে জোরালো হবে ‘ইনসাফ’ দাবী।
সভায় বক্তব্য রাখবেন যুব প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক মহঃ সেলিম, মীনাক্ষী, ধ্রুবজ‍্যোতি সাহা, হিমগ্নরাজ ভট্টাচার্য্য সহ অনেকেই।
এদিকে, ডিওয়াইএফআই শিবিরের দাবি ব‍্যাপক জমায়েত হতে চলেছে।  মীনাক্ষীকে সবাই এই আন্দোলনে ক‍্যপ্টেন বলেছে।এই বিষয়ে  সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। বলেছেন, “বামেদের মুখের কোনও অভাব নেই। আর যুবদের সম্পাদিকা মীনাক্ষী। আর সম্পাদিকা মানে ক্যাপ্টেন তো বটেই।” অপরদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, “ক্যাপ্টেন আলাদা করে কিছু হয় না। রুটি-রুজির লড়াই চলে। সেই লড়াই চলছে।”

Your Opinion

We hate spam as much as you do