বৃহস্পতিবার রাতেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। জঙ্গিদের আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হলেই তারা গুলি চালাতে শুরু করে। শুরু হয় গুলির লড়াই।
বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের পুলওয়ামা -এ উপত্যকায় আবার জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া গেছে, সুরু হয়েছে নিরাপত্তাবাহিনীর সাথে এনকাউন্টার । তিন থেকে চারজন জঙ্গি আটকে রয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে হামলার পরই ধরা পড়েছিল এক লস্কর-ই-তৈবা জঙ্গি। ড্রোন হামলার পর থেকেই গোটা উপত্যকা জুড়ে কড়া পাহারা চলছে। এরই মাঝে গোপন সূত্রে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার হঞ্জন গ্রামে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর মেলে।
বৃহস্পতিবার রাতেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। জঙ্গিদের আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হলেই তারা গুলি চালাতে শুরু করে। শুরু হয় গুলির লড়াই।
শেষ খবর পাওয়া অবধি গ্রামেরই একটি বাড়িতে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। তিন থেকে চারজন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে। মাঝেমধ্যেই চলছে গুলি। অতিরিক্ত সতর্কতায় ঘটনাস্থলের আশেপাশের অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার বিমানবন্দরে বায়ু সেনার ঘাঁটিতে মাত্র ১৪ কিমি দূর থেকে শক্তিশালী বিস্ফোরক দিয়ে ড্রোনের মাধ্যমে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এখনও অবধি কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় নেয়নি । উপত্যকার একাধিক জায়গায় ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, বিশেষত সেনাঘাঁটিগুলির কাছে। গোটা এলাকা জুড়েই এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিমানবন্দরেও বিশেষ সতর্কতা জারি হয়েছে , ন্যাসানাল হাইওয়েগুলো বন্ধ করে পুলিশি তল্লাশি চলছে ।
We hate spam as much as you do