এবার গুজরাতে বিজেপি একটু চাপেই রয়েছে। সেকারণেই মাটি কামড়ে পড়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একের পর এক জায়গায় প্রচার করে চলেছেন তিনি। প্রথম দফার ভোটের দিনেও একাধিক জায়গায় প্রচার ব়্যালি করেছেন প্রধানমন্ত্রী। মোরবি ব্রিজ দুর্ঘটনার পর গুজরাতের বিজেপি সরকারের চাপ আরও বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই গুজরাতের মোরবি ব্রিজ ভেঙে পড়ে।
প্রথম দফায় গুজরাতের কম ভোটদান কি সরকারের প্রতি অনাস্থার ইঙ্গিত?
December 3, 2022,
গুজরাতে প্রথম দফার নির্বাচনে ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে। ২০১৭ সালে যেখানে ৬৮ শতাংশ ভোট পড়েছিল প্রথম দফায়। সেখানে এবার পড়েছে ৬২ শতাংশ ভোট। আবার ২০১২ সালে ভোট পড়েছিল ৭২ শতাশ। অর্থাৎ ২ বারের থেকে অনেকটাই ভোট বেশি পড়েছিল এই দুই কেন্দ্রে। তবে তা নিয়ে ভাবতে রািজ নয় গেরুয়া শিবির। কম ভোট পড়লেই যে শাসক দলের জয়ের সম্ভাবনা বেশি থাকে এমনই বলা হয়ে থাকে। এক বিজেপি নেতা দাবি করেছেন কংগ্রেস সমর্থকরা হয়তো ভোট দিতে েবরোননি। কারণ তাঁরা জানেন যে কংগ্রেস হারবে সেকারণেই ভোট দিতে আসা বিফলে যাবে মনে করেই বুথ মুখী হননি বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা।
এদিকে কংগ্রেস শিবির আবার এই নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। তারা জানিয়েছেন যে যেভাবেই হোক কংগ্রেস আম জনতা বুঝে গিয়েছে যে বিজেপি এলে তাঁদের আরও ভুগতে হবে। সেকারণেই তাঁরা ভোট দিতে বেরোননি। এই ৫ শতাংশ ভোটার বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেই ভোট কেন্দ্রে আসেননি বলে দাবি করেছেন। গুজরাতেও যে পরিবর্তন আসছে তার ইঙ্গিত দিয়েছে এই ৫ শতাংশ ভোটের ঘাটতি।
এবার গুজরাতে বিজেপি একটু চাপেই রয়েছে। সেকারণেই মাটি কামড়ে পড়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একের পর এক জায়গায় প্রচার করে চলেছেন তিনি। প্রথম দফার ভোটের দিনেও একাধিক জায়গায় প্রচার ব়্যালি করেছেন প্রধানমন্ত্রী। মোরবি ব্রিজ দুর্ঘটনার পর গুজরাতের বিজেপি সরকারের চাপ আরও বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই গুজরাতের মোরবি ব্রিজ ভেঙে পড়ে। সেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ১৪২ জনের। এই দুর্ঘটনায় বিজেপি সরকারের একাধিক গাফিলতির ছবি ধরা পড়েছে। তাতেই আরও চাপ বেড়েছে বিজেপির।
We hate spam as much as you do