ভিক্ষা করে দিন চলে তার। অভিযোগ, আবাস যোজনায় কাটমানি থেকে রেহাই মেলেনি তাঁরও। টাকা না দেওয়ায়া তাঁকে মারধর করেছেন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। বড়াইল।
আবাস যোজনায় ভিক্ষুক পৌঢ়া কাটমানি দেয়নি বলে, মারধরের অভিযোগ
08 Feb 2023
মালদার রতুয়ায় আবাস যোজনায় কাটমানি না দেওয়ায় ভিক্ষা করে সংসার চালানো প্রৌঢ়াকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। প্রৌঢ়ার অভিযোগ, আবাস যোজনায় প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তির টাকা থেকেও ৩০ হাজার টাকা কাটমানি চান শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সেরিনা বিবি। টাকা পরে দেবেন বলায়, প্রৌঢ়াকে মারধর করা হয় বলে অভিযোগ। পুখুরিয়া থানা ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের প্রধান।
ভিক্ষা করে দিন চলে তার। অভিযোগ, আবাস যোজনায় কাটমানি থেকে রেহাই মেলেনি তাঁরও। টাকা না দেওয়ায়া তাঁকে মারধর করেছেন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। বড়াইল।
মহিলার অভিযোগ, আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা থেকে তৃণমূল প্রধান সেরিনা বিবিকে ৩০ হাজার টাকা কাটমানি দিতে হয়। দ্বিতীয় কিস্তির ৫০ হাজার টাকা থেকেও প্রধান ৩০ হাজার টাকা কাটমানি চান। না দিতে চাওয়ায় প্রধান তাঁকে মারধর করেন।
অভিযোগকারিণী আনোয়ারা বেওয়ার কথায়,অসুস্থতার কারণে দিন কয়েক পরে পাসবুক চেক করে টাকা দেবেন বলে জানান আনোয়ারা। এতেই ক্ষেপে যান পঞ্চায়েত প্রধান সেরিনা বিবি। বেধড়ক মারধর করা হয় আনোয়ারাকে। এমনকি তার ছাগল পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। প্রধান সেরিনা বিবি সহ তিনজনের বিরুদ্ধে পুখুরিয়া থানা ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা।
মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সীর দাবি, কেউ অন্যায় করলে দল পাশে থাকবে না। প্রশাসনের কাছে অভিযোগ হয়েছে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবে। দল কাউকে দুর্নীতি করার অনুমতি দেয় না প্রশাসনের কাছে লিখিত অভিযোগ হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা হবে প্রতিক্রিয়া তৃণমূলের। উল্লেখ্য, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
We hate spam as much as you do