এই বিষয়ে সদ্য বিজয়ী আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী জানান তৃণমূল প্রার্থী বিজেপির সাথে সমঝোতা করে সরে দাঁড়ালেন বলে মনে হচ্ছে কারণ শেষ বিবৃতিতে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর জানান নতুন মুখ্যমন্ত্রীর ফলতার উন্নয়ন প্যাকেজকে তিনি সমর্থন করছেন। এবং তাই তিনি সরে দাঁড়াচ্ছেন।
ফলতায় পুনর্নির্বাচন থেকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর সরে গেলেন, লড়াই বিজেপি বনাম বাম?
19 May 2026
নজিরবিহীন ঘটনা। ২১মে বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। তার আটচল্লিশ ঘন্টা আগে ফলতায় রণে ভঙ্গ জাহাঙ্গিরের, শেষমেশ ঝুঁকলেন 'পুষ্পা'। শেষমেশ ঝুঁকলেন 'পুষ্পা', পালালেন ফলতা থেকে। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থীর। উধাও 'পুষ্পা'র তর্জন-গর্জন, পুনর্নির্বাচনের আগে লুকোলেন জাহাঙ্গির।
এই বিষয়ে সদ্য বিজয়ী আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী জানান তৃণমূল প্রার্থী বিজেপির সাথে সমঝোতা করে সরে দাঁড়ালেন বলে মনে হচ্ছে কারণ শেষ বিবৃতিতে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর জানান নতুন মুখ্যমন্ত্রীর ফলতার উন্নয়ন প্যাকেজকে তিনি সমর্থন করছেন। এবং তাই তিনি সরে দাঁড়াচ্ছেন।
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পেরিয়ে যাওয়ার পর ভোটে না লড়ার সিদ্ধান্ত। প্রার্থী পদ প্রত্যাহার না করায় EVM-এ নাম থাকবে জাহাঙ্গির খানের।
এদিকে জাহাঙ্গির খান বলেছেন, 'আমি চাই ফলতায় শান্তি থাকুক, সুস্থ থাকুক। অনেক উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটা আমার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। আগামী ২১ মে পুননির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে তাই নিজেকে সরিয়ে নিচ্ছি'।
তার আগে প্রচারে শেষদিনের ফের ফলতায় মুখ্যমন্ত্রী। বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো শুভেন্দু অধিকারীর। সেই রোড শো-তে বিরাট সংখ্যক মহিলারা ছিলেন সমর্থনে। অন্যদিকে গতকাল বামফ্রন্ট প্রার্থী শম্ভু কুর্মীর প্রচার সভায় বিপুল জনসমাবেশ লক্ষ করা গেছে।
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, 'আমরা জানি না ওখানে বিজেপি, নির্বাচন কমিশন কোনও ভয়ের পরিবেশ করে দিয়েছে কি না। বিভিন্ন এজেন্সি দিয়ে এ কাজ করানো হয়ে থাকতে পারে। পুষ্পা তোঁ ঝুকেগা নেহি, তাও কেন ঝুঁকল? ভয়ের পরিবেশ হয়ে থাকে, কেন ভয় পেল? ডায়মন্ড হারবার মডেলের অন্তর্গত এই এলাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ চলছে। উনি দেখে নেবেন।'
২১ মে, বৃহস্পতিবার, ফলতা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচন হবে। প্রসঙ্গত, ওয়াকিবহাল মহলের মতও এমনটাই। এদিন ফলতার একাধিক মহিলারা ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন যে তারা গত ১০ বছর ধরে ভোট দিতে পারেননি। হাতে কালি লাগিয়ে বলে দেওয়া হত ভোট হয়ে গেছে। বেশি কথা বলতে গেলে আসত জাহাঙ্গিরদের শাগরেদদের হুমকি। এবার সেই ফলতায় অন্যরূপ। ভোটের জন্য প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। এই সময়েই রণে ভঙ্গ দিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান।
We hate spam as much as you do