১৮৭ নম্বর ব্যাটেলিয়নের এক জওয়ান গুলি বিদ্ধ হয় সংঘর্ষের সময়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। গত কয়েক মাস ধরে ভূসর্গে জঙ্গি তৎপরতা নতুন করে বেড়েছে। সেখানে একাধিক জায়গায় সেনাবাহিনীর উপরে হামলার ঘটনা ঘটছে। কাঠুয়া, উধমপুর সহ একাধিক জায়গায় জঙ্গিদের কার্যকলাপ বেড়েছে।
ফের জঙ্গি হামলা ভূস্বর্গে, এক CRPF জওয়ানের মৃত্যু
August 19, 2024
ফের জঙ্গিদের নিশানায় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের উধমপুরে টহলরত সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলা। গুলির লড়াইয়ে শহিদ হয়েছে এক সিআরপিএফ জওয়ান। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এখনও চলছে গুলির লড়াই।
১৮৭ নম্বর ব্যাটেলিয়নের এক জওয়ান গুলি বিদ্ধ হয় সংঘর্ষের সময়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। গত কয়েক মাস ধরে ভূসর্গে জঙ্গি তৎপরতা নতুন করে বেড়েছে। সেখানে একাধিক জায়গায় সেনাবাহিনীর উপরে হামলার ঘটনা ঘটছে। কাঠুয়া, উধমপুর সহ একাধিক জায়গায় জঙ্গিদের কার্যকলাপ বেড়েছে।
এর নেপথ্যে পাক জঙ্গি সংগঠনের হাত রয়েছে সেটি নিশ্চিত হয়েছিল। পাকিস্তান থেকে ফের জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে জানতে পারে সেনা । জানা গিয়েছিল ৩০ থেকে ৪০ জন জঙ্গ্ কাশ্মীরে ঢুকে পড়েছে বলে সতর্কতা জারি করা হয়েছিল। সেনাবাহিনী জঙ্গি দমনে সবরকম ছাড় দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।
এদিকে কাশ্মীরে আবার ভোট ঘোষণা করা হয়েছে। সামনে মাসেই কাশ্মীরে ভোট। তার মাঝে আবার জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন প্রশাসনিক আধিকারীকরা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পরে এই প্রথম বিধানসভা ভোট হচ্ছে। এই প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ভোট দেবেন ভূস্বর্গের বাসিন্দারা।
সেকারণেই এই ভোট নিয়ে রাজনৈতিক মহলে বিশেষ নজর রাখা হচ্ছে। মোদী সরকার কাশ্মীরে বিধানসভা ভোট করাতে কতটা সফল হয় সেদিকে তাকিয়ে রয়েছে বিরোধীরা। যদিও লোকসভা ভোটে সর্বাধিক ভোটদান হয়েছে কাশ্মীরে। তবে বিধানসভা ভোট নিয়ে এর আগে প্রবল অশান্তি হয়েছে সেখানে। সেকারণে এবারে যাতে সেই ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
জম্মু-কাশ্মীরের নির্বাচন নিয়ে বড় খবর
এদিকে কাশ্মীরে আবার ভোট ঘোষণা করা হয়েছে। সামনে মাসেই কাশ্মীরে ভোট। তার মাঝে আবার জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন প্রশাসনিক আধিকারীকরা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পরে এই প্রথম বিধানসভা ভোট হচ্ছে। এই প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ভোট দেবেন ভূস্বর্গের বাসিন্দারা।
We hate spam as much as you do