শেষ ১১ দিনের মধ্যে এই নিয়ে চতুর্থবার বৃদ্ধি পেল পেট্রল ডিজেলের দাম। পেট্রলের ক্ষেত্রে লিতার প্রতি ২ টাকা দাম বেড়েছে এবং দিল্লিতে, মুম্বই, চেন্নাই - এই তিন মেট্রোপলিটান শহরেই পেট্রলের দাম ১০০ পার হয়ে গিয়েছে। ফের মহার্ঘ্য জ্বালানির দাম। স্বভাবতই মাথায় হাত পড়েছে তাঁদের, যাঁদের বাইক এবং গাড়ি রয়েছে। এর পাশাপাশি যে হারে পেট্রল এবং ডিজেলের দাম বাড়ছে, তাতে বাস ভাড়া বৃদ্ধির আশঙ্কাও করছেন অনেকে।
ভোটের পরই চতুর্থবার আবার পেট্রোল - ডিজেলের দাম বাড়ল! কলকাতায় কত?
Mon, May 25,2026,
দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price Hike)। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ২টাকা ৮৭ পয়সা (Petro Diesel Price Increase)। ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা ৮০ পয়সা বাড়ানো হল। এই নিয়ে ৪ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হল ১১৩ টাকা ৫১ পয়সা। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হল ৯৯ টাকা ৮২ পয়সা।
শেষ ১১ দিনের মধ্যে এই নিয়ে চতুর্থবার বৃদ্ধি পেল পেট্রল ডিজেলের দাম। পেট্রলের ক্ষেত্রে লিতার প্রতি ২ টাকা দাম বেড়েছে এবং দিল্লিতে, মুম্বই, চেন্নাই - এই তিন মেট্রোপলিটান শহরেই পেট্রলের দাম ১০০ পার হয়ে গিয়েছে। ফের মহার্ঘ্য জ্বালানির দাম। স্বভাবতই মাথায় হাত পড়েছে তাঁদের, যাঁদের বাইক এবং গাড়ি রয়েছে। এর পাশাপাশি যে হারে পেট্রল এবং ডিজেলের দাম বাড়ছে, তাতে বাস ভাড়া বৃদ্ধির আশঙ্কাও করছেন অনেকে।
শহর নতুন দাম (প্রতি লিটার) দাম বৃদ্ধি
দিল্লি ১০২.১২ টাকা +২.৬১
কলকাতা ১১৩.৫১ টাকা +২.৮৭
মুম্বই ১১১.২১ টাকা +২.৭২
চেন্নাই ১০৭.৭৭ টাকা +২.৪৬
ডিজেলের দাম
শহর নতুন দাম (প্রতি লিটার) দাম বৃদ্ধি
দিল্লি ৯৫.২০ টাকা +২.৭১
কলকাতা ৯৯.৮২ টাকা +২.৮০
মুম্বই ; ৯৭.৮৩ টাকা +২.৮১
চেন্নাই ৯৯.৫৫ টাকা +২.৫৭
দেশজুড়ে ১১ দিনে ৪বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। ১৫ মে পেট্রোলের দাম বাড়ানো হয় লিটারে ৩ টাকা ২৯ পয়সা। ডিজেলের দাম বাড়ানো হয় লিটারে ৩ টাকা ১১ পয়সা। তার ৪ দিন পরে ১৯ মে পেট্রোলের দাম বাড়ে লিটার পিছু ৯৬ পয়সা। ডিজেলের দাম বাড়ানো হয় লিটারে ৯৪ পয়সা। ২৩মে পেট্রোলের দাম বাড়ে লিটার পিছু ৯৪ পয়সা। ডিজেলের দাম বাড়ে লিটারে ৯৫ পয়সা। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ২টাকা ৮৭ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা ৮০ পয়সা বাড়ানো হল। ১১ দিনে পেট্রোলের মোট দাম বাড়ল ৮ টাকা ৬ পয়সা ও ডিজেলের দাম বাড়ল ৭ টাকা ৮০ পয়সা।
We hate spam as much as you do