Tranding

09:09 PM - 04 Feb 2026

Home / Other Districts / RG কর-মিছিলে মধ‍্যরাতে টালিগঞ্জে TMC র 'হামলা' ! কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ

RG কর-মিছিলে মধ‍্যরাতে টালিগঞ্জে TMC র 'হামলা' ! কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ

কোচবিহারের মাথাভাঙায় 'রাত দখলে' হামলার অভিযোগ উঠেছিল। তৃণমূলের বিরুদ্ধে রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। রাস্তায় আলপনা আঁকার সময় সবকিছু মুছে শিল্পীদের উপর হামলা চালানোরও অভিযোগ

RG কর-মিছিলে মধ‍্যরাতে টালিগঞ্জে TMC র 'হামলা' ! কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ

RG কর-মিছিলে মধ‍্যরাতে টালিগঞ্জে TMC র 'হামলা' ! কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ

 02 Oct 2024 


আর জি কর-কাণ্ডের প্রতিবাদ-মিছিলে হামলা। টালিগঞ্জের করুণাময়ীতে প্রতিবাদ মিছিলে হামলা। তৃণমূল কাউন্সিলর রত্না শূরের নেতৃত্বে মারধরের অভিযোগ। শিশু, মহিলাদেরও মারধরের অভিযোগ। হরিদেবপুর থানায় বিক্ষোভ অভিযোগকারীদের।


কোচবিহারের মাথাভাঙায় 'রাত দখলে' হামলার অভিযোগ উঠেছিল। তৃণমূলের বিরুদ্ধে রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। রাস্তায় আলপনা আঁকার সময় সবকিছু মুছে শিল্পীদের উপর হামলা চালানোরও অভিযোগ উঠেছিল সেবার। ক্যামেরায় স্পষ্ট  ধরা পড়েছিল যে, রাস্তার ওপর গ্র্যাফিটির মতো করে 'উই ওয়ান্ট জাস্টিস' লিখেছিলেন আন্দোলনকারীরা। যাদের ওপর হামলা চালানো হয়েছে, তাঁরা নিরস্ত্র তো ছিলেন বটেই, তাঁদের হাতের ছিল না কোনও রাজনৈতিক দলের পতাকা। তাঁদের মুখে কোনও স্লোগানও ছিল না। কেন তাঁদের ওপর হামলা চালানো হল, বুঝে উঠতে পারছিলেন না কেউই। 

Your Opinion

We hate spam as much as you do