এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল সেই ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এলেও মাদারিহাট আসনটি অধরা ছিল তৃণমূলের। তারা এই প্রথমবার আসনটি দখল করল। ২০১৬ ও ২০২১ সালের ভোটে ওই আসন থেকে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। এই প্রথম সেই আসন থেকে জিতল তৃণমূল কংগ্রেস। ২০১৬ সালের আগে সেই আসন ছিল বামেদের দখলে।
উপনির্বাচনে মাদারিহাট সহ ৬ আসন তৃণমূলেরই থাকল
23 Nov 2024,
রাজ্যে উপনির্বাচনে ৬ আসনেই জিতল রাজ্যের শাসকদল। গত বিধানসভা ভোটে এই ৬ আসনের মধ্যে ৫টি আসনই তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। মাদারিহাট আসনটি ছিল বিজেপির দখলে। সেই আসনও ধরে রাখতে পারল না বিজেপি । বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে হাড়োয়া আসনে দ্বিতীয় হয়েছেন বাম সমর্থিত ইন্ডিয়ান সেক্যুরাল ফ্রন্টের প্রার্থী পিয়ারুল ইসলাম।
সিতাইয়ে সঙ্গীতা রায় জয়ী, মাদারিহাটে জয়ী জয়প্রকাশ টোপ্পো, নৈহাটিতে জয়ী সনৎ দে, দুই আসন মেদিনীপুর ও তালড্যাংরাতে শেষখবর পাওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থীরা অনেক ভোটে এগিয়ে রয়েছেন।
হাড়োয়াতে জয়ী তৃণমূলের শেখ রবিউল ইসলাম। এখানে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় হয়েছেন।
এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল সেই ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এলেও মাদারিহাট আসনটি অধরা ছিল তৃণমূলের। তারা এই প্রথমবার আসনটি দখল করল। ২০১৬ ও ২০২১ সালের ভোটে ওই আসন থেকে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। এই প্রথম সেই আসন থেকে জিতল তৃণমূল কংগ্রেস। ২০১৬ সালের আগে সেই আসন ছিল বামেদের দখলে।
We hate spam as much as you do