অস্কার ফার্নান্ডেজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীন গান্ধীর সংসদীয় সচিব পদের দায়িত্ব সামলেছেন। সেটা ১৯৮৪-৮৫ সালে। তিনি সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী-কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ প্রয়াত
কংগ্রেস ঘরানার এক উল্লেখযোগ্য নেতা অস্কার ফার্নান্ডেজ প্রয়াত। সোমবার তাঁর জীবনাবসান হয়েছে। তিনি বেশ কয়েকদিন ধরে ম্যাঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি ছিলেন। বয়স হয়েছিল ৮০ বছর। তিনি সোনিয়া গান্ধী (Sonia Gandhi)-র ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১৯৭৫-৭৬ সালে। উডু়পির কাউন্সিলর হয়েছিলেন তিনি। আর ধাপে ধাপে এগিয়ে পরে কেন্দ্রীয় মন্ত্রী হন।
১৯৮০ সালে উড়ুপি থেকেই সাংসদ নির্বাচিত হন। তিনি (Oscar Fernandes) পাঁচ বার সেখানকার সাংসদ ছিলেন ১৯৮০, ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১ এবং ১৯৯৬ সালে লোকসভা ভোটে তিনি সেখান থেকে জেতেন।
প্রধানমন্ত্রীর শোক এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে শোক জানিয়েছে। তিনি লিখেছেন, অস্কার ফার্নান্ডের প্রয়াণে শোক জানাই। তাঁর পরিবার-পরিজনের সমবেজনা জানাই।
বাবা শিক্ষক তাঁর বাবা রোক ফার্নান্ডেজ ছিলেন শিক্ষক। মণিপাল ইন্সটিটিউট অফ টেকনোলজির প্রথম সভাপতি ছিলেন। তাঁর মা লেওনিসা ফার্নান্ডেজ ছিলেন ভারতের প্রথম মহিলা ম্যাজিস্ট্রেট।
রাজীবের সঙ্গে কাজ অস্কার ফার্নান্ডেজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীন গান্ধীর সংসদীয় সচিব পদের দায়িত্ব সামলেছেন। সেটা ১৯৮৪-৮৫ সালে। তিনি সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন।
তিনি ১৯৯৯ সালে লোকসভা ভোটে হেরে যান। তখন তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়। তিনি একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। পরিসংখ্যান এবং কর্মসূচি রূপায়ণ, ক্রীড়া এবং যুবকল্যাণ, শ্রম এবং কর্মসংস্থান।
সেটা প্রথম মনমোহন সিংয়ের সরকার। ২০০৪ সাল থেকে বিভিন্ন সময়ে তিনি ওই দায়িত্ব সামলেছেন। এরপর ২০১৩ সাল পর্যন্ত তিনি সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।
গত জুলাই মাসে পড়ে গিয়ে মাথায় রক্ত জমে যাওয়ায় তাঁর ব্রেইন অপারেশন করা হয়। তারপর থেকে তাঁর চিকিৎসা চলছিল।
We hate spam as much as you do