"বাজেটের দিন ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছিল রাজ্য সরকার। যদিও সরকারি কর্মচারীদের দাবি, ৩ শতাংশ ডিএ আসলে ভিক্ষার সমান। বকেয়া ডিএ দিতে হবে। প্রসঙ্গত, ডিএ মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। আগামী ১৫ মার্চ সেই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।
পেনশন বন্ধ করে ডিএ দেব ? বিধানসভায় প্রশ্ন মমতার
Mar 7, 2023
সোমবার বিধানসভা থেকে পর বকেয়া ডিএ (DA)-এর দাবিতে যৌথমঞ্চের অবস্থানে গিয়ে গলার সুর চড়িয়েছিলেন নওসাদ সিদ্দিকি।শহিদ মিনারে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুরে বিধানসভার বক্তৃতায় সেই ডিএ ইস্যুতেই বিরোধীদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, ‘দেশের কোনও রাজ্য এখন অবসরপ্রাপ্তদের পেনশন দেয় না। আমরা দিই। তাহলে কি পেনশন বন্ধ করে দেব?’ মুখ্যমন্ত্রী এই প্রশ্নও তোলেন, ‘পেনশন না দিলে রাজ্য সরকারের হাতে অনেক অনেক টাকা থাকবে। সেক্ষেত্রে ডিএ দিতে পারব।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, যতটা সম্ভব রাজ্য সরকার দিয়েছে। ডিএ কোনও বাধ্যবাধকতা নয় যে দিতেই হবে। তিনি এও বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের স্কেল আলাদা। দু’টোকে এক করলে চলবে না।
বাজেটের দিন ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছিল রাজ্য সরকার। যদিও সরকারি কর্মচারীদের দাবি, ৩ শতাংশ ডিএ আসলে ভিক্ষার সমান। বকেয়া ডিএ দিতে হবে। প্রসঙ্গত, ডিএ মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। আগামী ১৫ মার্চ সেই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।
তার আগে ১০ মার্চ ধর্মঘট ডেকেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যৌথমঞ্চের ৩৫টি সংগঠন রয়েছে এতে। তার আগে এদিন মুখ্যমন্ত্রী কার্যত স্পষ্ট করে দিয়েছেন, সরকারের সীমিত সামর্থের মধ্যে যতটা সম্ভব ততটা ডিএ দেওয়া হয়েছে।
We hate spam as much as you do