তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন, বিরোধীদের জন্য ইডি সিবিআই আর কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে যারা পালিয়েছে সেই মেহুল ভাইদের নাম ইন্টারপোল থেকে তুলে নেওয়া হল কেন?
ইন্টারপোল তালিকা থেকে মেহুল ভাই বাদ কেন ?', কংগ্রেসের প্রশ্ন বিজেপিকে
Tuesday, March 21, 2023,
বিরোধীদের বিরুদ্ধে ইডি-সিবিআই প্রয়োগ নিয়ে সরাসরি বিজেপিকে নিশানা করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন, বিরোধীদের জন্য ইডি সিবিআই আর কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে যারা পালিয়েছে সেই মেহুল ভাইদের নাম ইন্টারপোল থেকে তুলে নেওয়া হল কেন?
গোটা দেশ জুড়ে ইডি-সিবিআই তৎপরতা চরমে। একের পর এক বিরোধী দলের বিরুদ্ধে ইডি-সিবিআই অভিযান চলছে। বেছে বেছে বিরোধী দলেন নেতাদের বিরুদ্ধেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রয়োগ করা হচ্ছে। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, আরজেডি, আম আদমি পার্টি, টিআরএস, ডিএমকে সহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে ইডি-সিবিআই। এই নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
We hate spam as much as you do