Tranding

11:56 AM - 04 Feb 2026

Home / National / মিজোরামে রেলব্রিজ ভেঙে মৃত ২৩ শ্রমিক বাংলার : আইজলের জেলাশাসক

মিজোরামে রেলব্রিজ ভেঙে মৃত ২৩ শ্রমিক বাংলার : আইজলের জেলাশাসক

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নাজ়ুক বলেন, ‘‘এখনও পর্যন্ত ১৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা প্রত্যেকে মালদহের বাসিন্দা।’’ তিনি আরও বলেন, ‘‘মৃতদেহগুলি রেলের হাতে তুলে দেওয়া হয়েছে। জখম তিনজনের চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁরাও মালদহের বাসিন্দা।’’

মিজোরামে রেলব্রিজ ভেঙে মৃত ২৩ শ্রমিক বাংলার : আইজলের জেলাশাসক

মিজোরামে রেলব্রিজ ভেঙে মৃত ২৩ শ্রমিক বাংলার : আইজলের জেলাশাসক

 ২৪ অগস্ট ২০২৩ 

মিজ়োরামের রাজধানী আইজ়ল থেকে ২০ কিলোমিটার দূরে নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে বুধবার শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার আই়জ়লের জেলাশাসক নাজ়ুক কুমার জানান, এখনও পর্যন্ত যাঁদের দেহ উদ্ধার করা গিয়েছে, তাঁদের সবাই পশ্চিমবঙ্গের মালদহের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নাজ়ুক বলেন, ‘‘এখনও পর্যন্ত ১৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা প্রত্যেকে মালদহের বাসিন্দা।’’ তিনি আরও বলেন, ‘‘মৃতদেহগুলি রেলের হাতে তুলে দেওয়া হয়েছে। জখম তিনজনের চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁরাও মালদহের বাসিন্দা।’’

বুধবার মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া জানিয়েছিলেন, তাঁরা ২৩ জনের মৃত্যুর খবর পেয়েছেন। বৃহস্পতিবার অইজ়লের জেলাশাসক দাবি করেন, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৮। ফলে এ ক্ষেত্রে সঠিক তথ্য নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।


মৃতের সংখ্যা কি আরও বাড়তে পারে? সেই আশঙ্কার কথা উড়িয়ে দেননি মি়জ়োরামের রাজধানীর জেলাশাসক। নাজ়ুক বলেন, ‘‘যে ব্রিজটি তৈরি হচ্ছিল, সেটা দুর্গম জায়গায়। খাদ রয়েছে, ঝোপ রয়েছে। সেখানে আরও দেহ আটকে রয়েছে কি না, তা তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে।’’ মিজ়ো পুলিশ, আইজ়ল জেলা প্রাশাসনের পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে বিএসএফ, এনডিআরএফের দলও।

মালদহের মৃত শ্রমিকদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার ব্যাপারে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মিজোরাম সরকার এবং উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Your Opinion

We hate spam as much as you do