Tranding

07:05 PM - 04 Feb 2026

Home / Other Districts / আরজিকর নির্যাতিতার পরিবারকে নতুন আবেদনের পরামর্শ সুপ্রিম কোর্টের

আরজিকর নির্যাতিতার পরিবারকে নতুন আবেদনের পরামর্শ সুপ্রিম কোর্টের

বুধবার মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আরজি করের নির্যাতিতার মা-বাবার উদ্দেশ্যে বলেন, "নতুন করে আবেদনপত্র দাখিল করুন। আপনাদের পক্ষে এটাই ভালো হবে। এই আবেদনপত্রে বক্তব্য বিতর্কযোগ্য।" এদিন আদালতে সিবিআই এর পক্ষে তাঁদের আইনজীবী বলেন, "নির্যাতিতার পরিবারের তরফে যেসব প্রশ্ন তোলা হয়েছে তার জবাব আগেই দেওয়া হয়েছে। সেই সব আলোচনা এখন হলে অভিযুক্তের পক্ষে সুবিধা হয়ে যেতে পারে।"

আরজিকর নির্যাতিতার পরিবারকে নতুন আবেদনের পরামর্শ সুপ্রিম কোর্টের

আরজিকর নির্যাতিতার পরিবারকে নতুন আবেদনের পরামর্শ সুপ্রিম কোর্টের

 29 Jan 2025 

 সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে নিহত চিকিৎসকের পরিবারকে নতুন করে আবেদনপত্র দাখিলের পরামর্শ দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে CBI তদন্তের ধরন নিয়ে ক্ষোভ ছিল নির্যাতিতার পরিবারের। তদন্ত প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেই সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন আরজি করের নির্যাতিতার মা-বাবা। বুধবার সেই মামলার শুনানিতেই নির্যাতিতার পরিবারকে নয়া পরামর্শ শীর্ষ আদালতের।

বুধবার মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আরজি করের নির্যাতিতার মা-বাবার উদ্দেশ্যে বলেন, "নতুন করে আবেদনপত্র দাখিল করুন। আপনাদের পক্ষে এটাই ভালো হবে। এই আবেদনপত্রে বক্তব্য বিতর্কযোগ্য।" এদিন আদালতে সিবিআই এর পক্ষে তাঁদের আইনজীবী বলেন, "নির্যাতিতার পরিবারের তরফে যেসব প্রশ্ন তোলা হয়েছে তার জবাব আগেই দেওয়া হয়েছে। সেই সব আলোচনা এখন হলে অভিযুক্তের পক্ষে সুবিধা হয়ে যেতে পারে।" 

এরই পাশাপাশি নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী আদালতে বলেন, "সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করেছে শিয়ালদা আদালত। তাদের তরফে আবেদনপত্র তার আগে জমা করা হয়েছিল। সেই মুহূর্তে যা যা প্রশ্ন সামনে এসেছিল সেই সব প্রশ্ন আবেদন পত্র লেখা হয়েছিল।"

এদিন সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নির্যাতিতার পরিবারকে প্রশ্ন করেন, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে। এই মামলা সুপ্রিম কোর্টে এখনই বন্ধ করে দেওয়া হবে কিনা এদিন তিনি জানতে চান নির্যাতিতার পরিবারের কাছে। এক্ষেত্রে ভেবে-চিন্তে উত্তর দিতে বলেন প্রধান বিচারপতি।

Your Opinion

We hate spam as much as you do