Tranding

04:17 PM - 22 Mar 2026

Home / National / ২১শে জুন থেকে দেশে ১৮-৪৪ এর জন্য বিনামূল্যে গনটিকাকরণ! কিন্তু  ভ্যাকসিনের যোগান নেই

২১শে জুন থেকে দেশে ১৮-৪৪ এর জন্য বিনামূল্যে গনটিকাকরণ! কিন্তু  ভ্যাকসিনের যোগান নেই

রাজ্যে প্রতিদিন ৫ লক্ষ টিকা দেওয়ার পরিকাঠামো আছে। প্রতিদিন তা দেওয়া হচ্ছিল ২ লাখ থেকে তিন লাখ। কিন্তু আজ থেকে বিনামূল্যে টিকাকরণের যত ভ্যাকসিন প্রয়োজন, তা নেই রাজ্যে।

২১শে জুন থেকে দেশে ১৮-৪৪ এর জন্য বিনামূল্যে গনটিকাকরণ! কিন্তু  ভ্যাকসিনের যোগান নেই


 ২১শে জুন থেকে দেশে ১৮-৪৪ এর জন্য বিনামূল্যে গনটিকাকরণ! কিন্তু  ভ্যাকসিনের যোগান নেই
 

২১ জুন বিশ্ব যোগ দিবসের দিন, অর্থাৎ, সোমবার থেকেই সরকারি কেন্দ্রে ১৮ ঊর্ধ্বদের সবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া শুরু করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের সব সরকারি হাসপাতালে, স্বাস্থ্যকেন্দ্রেই মিলবে এই টিকাকরণের সুবিধা। এতদিন পর্যন্ত বিশেষ ক্ষেত্রের ১৮ ঊর্ধ্বদের দেওয়া হচ্ছিল ভ্যাকসিন। তবে এবার আর কোনও বিধিনিষেধ রইল না। সকলেই অনলাইন-অফলাইন দুই পদ্ধতিতে আবেদন করেই টিকা পাবেন। কিন্তু সূত্রের খবর, এ রাজ্যে আজ থেকে বিনামূল্যে টিকাকরণ করা সম্ভব নয়, কারণ পর্যাপ্ত টিকাই নেই।

সূত্রের খবর, রাজ্যে প্রতিদিন ৫ লক্ষ টিকা দেওয়ার পরিকাঠামো আছে। প্রতিদিন তা দেওয়া হচ্ছিল ২ লাখ থেকে তিন লাখ। কিন্তু আজ থেকে বিনামূল্যে টিকাকরণের যত ভ্যাকসিন প্রয়োজন, তা নেই রাজ্যে। প্রসঙ্গত, সারা দেশে ১৮-৪৪ বিনামূল্যে ভ্যাকসিনের প্রকল্প চালু হলেও, যারা সুপার স্প্রেডার, রাজ্য সরকার এতদিন পর্যন্ত তাদেরকেই ভ্যাকসিন দিয়েছে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, সব সরকারি কেন্দ্র থেকে টিকা মিলবে। অনলাইন-অফলাইন দুপক্ষেই টিকা পাবেন।
 প্রধানমন্ত্রী  জানিয়েছিলেন, দেশে প্রস্তুত মোট টিকার ৭৫ শতাংশই কেন্দ্র কিনে নিয়ে রাজ্যকে দেবে ৷ কেন্দ্র ও রাজ্য সরকার মিলে এ ব্যাপারে নয়া নির্দেশিকা চালু করেছে ৷ টিকা প্রস্তুতকারকের থেকে ৭৫ শতাংশ টিকা ভারত সরকার নিজেই কিনে নিয়ে রাজ্য সরকারগুলিকে দেবে ৷ কোনও রাজ্য সরকারকে টিকার জন্য কোনও খরচ করতে হবে না ৷ গরিব, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সবাই ফ্রিতে টিকা নিতে পারবেন ৷ তবে যাঁরা বেসরকারি হাসপাতালে টিকা নিতে চাইবেন, তাঁরাও তা নিতে পারবেন৷

রবিবার বিজ্ঞপ্তিতে  রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, রাজ্যে এতদিন ১৮ থেকে ৪৪ বছর বয়সী, স্বাস্থ্যকর্মী, হকার, পরিবহণকর্মীদের মতো সুপারস্প্রেডারদেরই এতদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। কিন্তু সোমবার থেকে ১৮ বছরের বেশি বয়স হলেই মিলবে ভ্যাকসিন। কিন্তু সূত্রের খবর, টিকার অপ্রতুলতার জন্যই সোমবার থেকে ফ্রি'তে টিকাকরণ হচ্ছে না।

 

Your Opinion

We hate spam as much as you do