নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার স্বার্থে রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ কাজে লাগানো হবে।
জনপ্লাবনেই NRS-এ কমিউনিস্ট জননেতা বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান
August 9, 2024
আজই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল রাতে পিস ওয়ার্ল্ডে মৃতদেহ সংরক্ষণ করা হয়েছিল। আজ রাজ্য় বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হয়। সেখান থেকে দেহ নিয়ে আসা হয় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর কার্যালয়ে। দলের সদর কার্যালয়ে প্রয়াত বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানান দলের নেতা-কর্মী-সমর্থক থেকে শুরু করে অন্যরা। সিপিএমের যুব সংগঠনের সদর দফতর দীনেশ মজুমদার ভবন হয়ে মিছিল করে NRS-এ দেহ দান করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার স্বার্থে রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ কাজে লাগানো হবে।
অপেক্ষারত বহু সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানান।
We hate spam as much as you do