Tranding

06:54 PM - 04 Feb 2026

Home / Education / এখনি স্কুল খোলার দাবিতে'এসএফআই আবার পথে, উত্তাল শহর জেলা

এখনি স্কুল খোলার দাবিতে'এসএফআই আবার পথে, উত্তাল শহর জেলা

উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতে ডিএম অফিসে ঢুকে বিক্ষোভ দেখায় এসএফআই সমর্থকরা। পুলিশের লাঠি, গ্রেপ্তার করা হয় বিক্ষোভকারীদের।দমদমে রাস্তায় বসে পড়ে ছাত্রছাত্রীরা। পুলিশের সাথে ব্যপক ধস্তাধস্তির পর গ্রেপ্তার করা হয় ছাত্র ছাত্রীদের। সর্বভারতীয় সাধারন সম্পাদক ময়ুখ বিশ্বাস, রানা রায় সহ অনেকেই গ্রেপ্তার হন। বাদুরিয়ায় এসএফ আইসমর্থকরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানোর সময়ে তৃণমূলের স্থানীয় লোকজনের আক্রমণের অভিযোগ এসেছে। বিক্ষোভকারীরা তাদের বিরুদ্ধে রুখে প্রতিরোধ করেন বলে জানা গেছে।

এখনি স্কুল খোলার দাবিতে'এসএফআই আবার পথে, উত্তাল শহর জেলা

এখনি স্কুল খোলার দাবিতে'এসএফআই আবার পথে, উত্তাল শহর জেলা


রাজ্যে স্কুল-কলেজ খোলার দাবিতে চলছে বিক্ষোভ, আন্দোলন। সরকারের ওপর আরও চাপ বাড়াতে ক্রমাগত জোরালো হচ্ছে সওয়াল। সোমবার স্কুল খোলার দাবিতে কলকাতা সহ বিভিন্ন জেলা উত্তাল হল। কলেজ স্কোয়ারে বিক্ষোভ দেখাচ্ছে  এসএফআই । রয়েছে প্রধান শিক্ষকরাও দুপুরে  বিকাশ ভবন অভিযান করবেন । দুপুরে বিকাশ ভবনে অভিযান ছাত্র পরিষদের। 

 

ছাত্রসমাজ পড়াশুনার পরিবেশ থেকে দীর্ঘদিন দুরে থাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই অভিযোগ তুলে স্কুল খোলার দাবি জানাচ্ছে ছাত্র সংগঠন থেকে শুরু করে শিক্ষকরা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করেছেন চিকিৎসকদেরও একাংশ।


অ্যাডভাইজারি বোর্ডের পরামর্শদাতা ডা. সুকুমার মুখোপাধ্যায় রাজ্য সরকারকে স্কুল খোলার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, ‘দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ থাকার ফলে স্কুলে ড্রপ-আউট বাড়ছে।”

 

এই পরিস্থিতিতে সোমবার ফের শহরে এসএফআই সহ অন্যান্যের  বিক্ষোভ। ইস্যু একই। অবিলম্বে খুলতে হবে স্কুল।  

 

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার  স্কুল খোলার দাবিতে এসএফআই  এর বিক্ষোভে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে কলেজ স্ট্রিট। ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি- পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ।


এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেন, “স্কুল কলেজ দীর্ঘদিন ধরেই বন্ধ। শ্রমজীবী পরিবারের ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে। সরকার বড় বড় অনলাইন অ্যাপগুলির ব্যবসা বাড়াতে চাইছে। অনলাইনে ক্লাস করার ক্ষমতা সবার নেই। শিক্ষার মৌলিক অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে।”

 

উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতে ডিএম অফিসে  ঢুকে বিক্ষোভ দেখায় এসএফআই সমর্থকরা। পুলিশের লাঠি, গ্রেপ্তার করা হয় বিক্ষোভকারীদের।দমদমে রাস্তায় বসে পড়ে ছাত্রছাত্রীরা। পুলিশের সাথে ব্যপক ধস্তাধস্তির পর গ্রেপ্তার করা হয় ছাত্র ছাত্রীদের। সর্বভারতীয় সাধারন সম্পাদক ময়ুখ বিশ্বাস, রানা রায় সহ অনেকেই গ্রেপ্তার হন।


বাদুরিয়ায় এসএফ আইসমর্থকরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল  পোড়ানোর সময়ে তৃণমূলের স্থানীয় লোকজনের  আক্রমণের অভিযোগ এসেছে। বিক্ষোভকারীরা তাদের বিরুদ্ধে রুখে প্রতিরোধ করেন বলে জানা গেছে।
এদিকে সোদপুরে এসএফআই এর পক্ষ থেকে কিছুক্ষন রাস্তা অবরোধ করা হয়।

 

 

Your Opinion

We hate spam as much as you do