Tranding

05:41 AM - 22 Mar 2026

Home / Education / SSC নিয়ে গ্রেফতারির আশঙ্কা পার্থর, হাইকোর্টের আর্জি সরানো হোক মন্ত্রীত্ব থেকে

SSC নিয়ে গ্রেফতারির আশঙ্কা পার্থর, হাইকোর্টের আর্জি সরানো হোক মন্ত্রীত্ব থেকে

সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতরকে। ডিভিশন বেঞ্চের অর্ডার কপি দেখে সুপ্রিম কোর্টে মামলা ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতরের সঙ্গে ইতিমধ্যেই আইনজীবীদের আলোচনা শুরু। এসএসসি নবম-দশম ও গ্রুপ সি গ্রুপ ডি দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্ত বহাল রাখা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি রাজ্যের।

SSC নিয়ে গ্রেফতারির আশঙ্কা পার্থর, হাইকোর্টের আর্জি সরানো হোক মন্ত্রীত্ব থেকে

SSC নিয়ে গ্রেফতারির আশঙ্কা পার্থর, হাইকোর্টের আর্জি সরানো হোক মন্ত্রীত্ব থেকে 

নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখছে ডিভিশন বেঞ্চ। ফলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মন্ত্রীর সুপারিশে গঠিত নিয়োগ সংক্রান্ত বিশেষ কমিটির পাঁচ সদস্যকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে সুপারিশও করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ শুধু তাই নয়, আজই সন্ধে ছ'টার মধ্যে সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন সরকারি আধিকারিককে৷ এদিকে, এমন কি, তদন্তে সহযোগিতা না করলে মন্ত্রী সহ বাকি আধিকারিকদের প্রয়োজনে গ্রেফতার করারও সবুজ সঙ্কেত দিয়ে রেখেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এই পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য।

সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতরকে। ডিভিশন বেঞ্চের অর্ডার কপি দেখে সুপ্রিম কোর্টে মামলা ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতরের সঙ্গে ইতিমধ্যেই আইনজীবীদের আলোচনা শুরু। এসএসসি নবম-দশম ও গ্রুপ সি গ্রুপ ডি দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্ত বহাল রাখা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি রাজ্যের।

Your Opinion

We hate spam as much as you do