Tranding

09:11 PM - 04 Feb 2026

Home / National / ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট বিএফ.৭-র বিষয়ে আজ কেন্দ্রের বৈঠক বসছে

ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট বিএফ.৭-র বিষয়ে আজ কেন্দ্রের বৈঠক বসছে

দেশেও ৪ জনের শরীরে বিএফ.৭ সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলল। নয়া ভ্য়ারিয়েন্টে আক্রান্তদের মধ্যে দুইজন গুজরাটের বাসিন্দা, বাকি দুইজন ওড়িশার বাসিন্দা। ইতিমধ্যেই গুজরাট স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, অক্টোবর-নভেম্বর মাসে ওমিক্রনের বিএফ.৭ ও বিএফ.১২ সাব-ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল। আক্রান্তরা বাড়িতেই নিভৃতবাসে ছিলেন এবং বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট বিএফ.৭-র বিষয়ে আজ কেন্দ্রের বৈঠক বসছে

ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট বিএফ.৭-র বিষয়ে আজ কেন্দ্রের বৈঠক বসছে 
 

Dec 22, 2022 


 নতুন করোনা সংক্রমণ সাব ভ্যারিয়েন্ট (COVID-19) নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগ বাড়ছে বলে জানা যাচ্ছে । দেশেও যদিও ফের করোনা আছড়ে পড়েনি, কিন্তু আশঙ্কাতেই বুধবারই করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । মাস্ক থেকে শুরু করে টিকাকরণের উপরে জোর দেওয়া হয়। এদিকে, বিকেলেই জানা যায়,  করোনার যে  সাব ভ্যারিয়েন্টের কারণে চিনে সংক্রমণ ছড়াচ্ছে, তার খোঁজ ভারতেও মিলেছে। এই খবর পাওয়ার পরই আজ, বৃহস্পতিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন কেন্দ্রীয় সরকার। আজ দুপুর সাড়ে তিনটেয় এই বৈঠক হওয়ার কথা।


চিনে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট বিএফ.৭-র কারণেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। বেশ কিছু মৃত্যুর খবর এসেছে।  এই পরিস্থিতিতেই দেশের সংক্রমণ নিয়ে যখন উদ্বেগে কেন্দ্র, সেই সময়ই দেশেও ৪ জনের শরীরে বিএফ.৭ সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলল। নয়া ভ্য়ারিয়েন্টে আক্রান্তদের মধ্যে দুইজন গুজরাটের বাসিন্দা, বাকি দুইজন ওড়িশার বাসিন্দা। ইতিমধ্যেই গুজরাট স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, অক্টোবর-নভেম্বর মাসে ওমিক্রনের বিএফ.৭ ও বিএফ.১২ সাব-ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল। আক্রান্তরা বাড়িতেই নিভৃতবাসে ছিলেন এবং বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।


দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তেই বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বৈঠকে বসে। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডা. ভি কে পল, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপের চেয়ারম্যান ডা. এনকে অরোরা, ডা. আইসিএমআর-এর ডিজি রাজীব বহেল, বায়োটেকনোলজি দফতরের সচিব ডা. রাজেশ গোখালে এবং স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল ডা. অতুল গোয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে সাধারণ মানুষকে ফের একবার মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়। করোনা টিকাকরণের উপরেও জোর দেওয়া হয়। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতেও করোনা আক্রান্তদের চিহ্নিত করতে স্ক্রিনিং শুরু করা হয়েছে।


এই পরিস্থিতিতেই এবার আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি বৈঠকে বসবেন। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সহ একাধিক শীর্ষ আধিকারিকরা।

 

Your Opinion

We hate spam as much as you do