Tranding

09:41 PM - 22 Mar 2026

Home / Politics / চ্যাপটার ওপেন করব এতদিন ভদ্রতা করে এসেছি।’ ঝাড়গ্রামে মমতা,চ‍্যালেঞ্জ সুজনের

চ্যাপটার ওপেন করব এতদিন ভদ্রতা করে এসেছি।’ ঝাড়গ্রামে মমতা,চ‍্যালেঞ্জ সুজনের

সিপিআইএম দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, 'মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আপনি চিরকুট খুঁজে বার করুন। তার আগে উধাও হয়ে যাওয়া মন্ত্রীকে খুঁজে বার করুন। কয়লা পাচারে কারা যুক্ত খুঁজে বার করুন। সিপিএমের বিরুদ্ধে অনেক কমিশন করেছেন, মিথ্যে মামলা করেছেন। করের টাকায় তৈরি কমিশনের রিপোর্ট প্রকাশ করুন আগে।'

চ্যাপটার ওপেন করব এতদিন ভদ্রতা করে এসেছি।’ ঝাড়গ্রামে মমতা,চ‍্যালেঞ্জ সুজনের

'চ্যাপটার ওপেন করব এতদিন ভদ্রতা করে এসেছি।’ ঝাড়গ্রামে মমতা,চ‍্যালেঞ্জ সুজনের

 

বাম আমলের  কথা তুলে ধরেও তিনি দলীয় নেতা কর্মীদেরও সতর্ক করেন।তিনি বলেন, এখানে কেউ আমি বড়, আমি কেউকেটা এসব মনে করবেন না। সকলকে নিয়ে চলতে হবে। না হলে তাঁকে সেই জায়গায় রাখা হবে না।
এসএসসি দুর্নীতি মামলায় একের পর এক অনিয়মের অভিযোগ। তবে এনিয়ে সরাসরি মুখ খোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে এবার বাম আমলের কথা তুলে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের সভা থেকে তিনি জোরালো সওয়াল করেন। তাঁর অভিযোগ, বাম আমলে চাকরি হত চিরকুট দিয়ে। অন্যদিকে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিজেপি তুঘলকি কায়দায় দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

দলীয় নেতা কর্মীদেরও সতর্ক করেন তিনি। মমতা বলেন, ‘এখানে কেউ আমি বড়, আমি কেউকেটা এসব মনে করবেন না। সকলকে নিয়ে চলতে হবে। না হলে তাঁকে সেই জায়গায় রাখা হবে না।’


মমতা বলেন, ‘বিজেপি কয়েকটি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তুঘলকি রাজত্ব চালাচ্ছে। প্রত্যেকের সমস্ত নাগরিক অধিকার, স্বাধীনতার অধিকার খর্ব করে দেওয়া হচ্ছে। দেশের সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিজেপি দখল করেছে।’ সেই প্রসঙ্গেই তিনি বাম আমলের নিয়োগ ক্ষেত্রে দুর্নীতির প্রসঙ্গ তুলে আনেন। তিনি বলেন, ‘আগে একটি চিরকুট দিয়ে চাকরি হত। বদলি হত। সিপিএমের ৩৪ বছরে আমি অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপটার ওপেন করব। এতদিন ভদ্রতা করে এসেছি।’

যদিও মমতার অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিআইএম । দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, 'মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আপনি চিরকুট খুঁজে বার করুন। তার আগে উধাও হয়ে যাওয়া মন্ত্রীকে খুঁজে বার করুন। কয়লা পাচারে কারা যুক্ত খুঁজে বার করুন। সিপিএমের বিরুদ্ধে অনেক কমিশন করেছেন, মিথ্যে মামলা করেছেন। করের টাকায় তৈরি কমিশনের রিপোর্ট প্রকাশ করুন আগে।'


এসএসসি নিয়োগ নিয়ে একাধিক মামলা চলছে। আদালতের নির্দেশে শুরু হয়েছে তদন্ত। তা ঘিরে শুরু রাজনৈতিক তরজাও। এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িতদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে বিরোধীরা। টানা আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। 

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘কাজ করতে গেলে ভুল হয়। তাই সুযোগ দেওয়া উচিত। কিন্তু বিজেপি যদি ভাবে গায়ের জোরে, জোর করে তৃণমূলকে স্তব্ধ করবে তাহলে তৃণমূল জব্দ করবে। তৃণমূল এতটাই শক্তিশালী। এখানে হেরেও লজ্জা নেই।’


 

 

Your Opinion

We hate spam as much as you do