Tranding

03:25 PM - 04 Feb 2026

Home / Politics / আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর সহ তিন কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর সহ তিন কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

এদিন ভোট হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও। এরপর ৩রা অক্টোবর হবে ভোট গননা। ওই দিনই ভোট হবে ওডিশার পিপলি কেন্দ্রেও।

আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর সহ তিন কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর সহ তিন কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন 


মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন কিন্তু নিয়ম অনুযায়ী তাঁকে তাঁর মুখ্যমন্ত্রীর গদি বাঁচানোর জন্য  ৬ মাসের মধ্যে কোনও এক বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জয়ী হতেই হবে। এরপর শোনা ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় জিতলেও নিজের বিধায়কের পদ ত্যাগ করেন তিনি। আশা করা হয়, সেই কেন্দ্র থেকেই ভোটে দাঁড়াবেন মমতা।

 


রাজ্যে উপনির্বাচন নিয়ে বিগত কিছুদিন ধরে কথাবার্তা চললেও দিনক্ষণ স্থির হচ্ছিল না। রাজ্যের পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন ও দুটি কেন্দ্রে সাধারণ নির্বাচন বাকী। রাজ্যের শাসকদল চায় এখনই উপনির্বাচন সেরে ফেলতে।

উপনির্বাচনে বিজেপির সম্মতি ছিল না। তবে শেষমেশ রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, আগামী ৩০শে সেপ্টেম্বরই হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ। এদিন ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হবে। সেখানকার সম্ভাব্য প্রার্থী হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভোট হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও। এরপর ৩রা অক্টোবর হবে ভোট গননা। ওই দিনই ভোট হবে ওডিশার পিপলি কেন্দ্রেও।

Your Opinion

We hate spam as much as you do