Tranding

07:03 AM - 22 Mar 2026

Home / National / সিন্ধু সভ্যতার লিপির সঠিক পাঠোদ্ধারে বিরাট আর্থিক পুরস্কার! ঘোষণা স্ট্যালিনের

সিন্ধু সভ্যতার লিপির সঠিক পাঠোদ্ধারে বিরাট আর্থিক পুরস্কার! ঘোষণা স্ট্যালিনের

সিন্ধু সভ্যতার আবিষ্কারের শতবর্ষ উপলক্ষ্যে রবিবার তিনদিন ব্যাপী একটি আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এই সমাবেশে অংশ নিয়েছে দেশ-বিদেশের বহু নাম করা ইতিহাসবিদ ও গবেষকরা। এই সমাবেশ থেকেই গবেষকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন স্ট্যালিন। তিনি ইতিহাসবিদদের উৎসাহ প্রদানের জন্য জানিয়েছেন, যিনি সিন্ধু লিপির পাঠোদ্ধার করতে পারবেন, তাঁকে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

সিন্ধু সভ্যতার লিপির সঠিক পাঠোদ্ধারে বিরাট আর্থিক পুরস্কার! ঘোষণা স্ট্যালিনের

সিন্ধু সভ্যতার লিপির সঠিক পাঠোদ্ধারে বিরাট আর্থিক পুরস্কার! ঘোষণা স্ট্যালিনের

Sunday, January 6, 2025,
 

পৃথিবীর প্রাচীনতম সভ্যতা গুলোর মধ্যে একটি সিন্ধু। এখনও ইতিহাসবিদদের কাছে গবেষণার বিস্তৃত ক্ষেত্রে রয়েছে এই সভ্যতাকে ঘিরে। সিন্ধু সভ্যতার আবিষ্কারের ১০০ বছর পেরিয়ে গিয়েছে কিন্তু একে ঘিরে অজানা অধ্যায়ের শেষ নেই। ১৯২২ সালে হরপ্পার মহেঞ্জোদাড়ো পুনরাবিষ্কার করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। যদিও শতবর্ষ পরেও সিন্ধু সভ্যতার লিপির সঠিক পাঠোদ্ধার সম্ভব হয়নি।

 

সিন্ধু সভ্যতার আবিষ্কারের শতবর্ষ উপলক্ষ্যে রবিবার তিনদিন ব্যাপী একটি আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এই সমাবেশে অংশ নিয়েছে দেশ-বিদেশের বহু নাম করা ইতিহাসবিদ ও গবেষকরা। এই সমাবেশ থেকেই গবেষকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন স্ট্যালিন। তিনি ইতিহাসবিদদের উৎসাহ প্রদানের জন্য জানিয়েছেন, যিনি সিন্ধু লিপির পাঠোদ্ধার করতে পারবেন, তাঁকে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।


বাঙালি ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় নাম জড়িয়ে সিন্ধু সভ্যতার সঙ্গে। ১৯২২ সালে হরপ্পার দোসর মহেঞ্জোদাড়ো পুনরাবিষ্কার করেন তিনি। যদিও শতবর্ষ পরেও সিন্ধু সভ্যতার লিপির সম্মক পাঠোদ্ধার সম্ভব হয়নি। রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গবেষক উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ঘোষণা করলেন, যিনি সিন্ধু লিপির পাঠোদ্ধার করতে পারবেন, তাঁকে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।
 

পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মধ্যে রয়েছে মেসোপটেমিয়া, সুমেরীয়, মিশরীয় এবং সিন্ধু সভ্যতা। এদিন সিন্ধু সভ্যতার শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত তিনদিন ব্যাপি একটি আন্তর্জাতিক সমাবেশের উদ্বোধন করেন স্ট্যালিন। সেখানেই তিনি বলেন, "এককালের উন্নত সিন্ধু সভ্যতা লিপি এখনও অস্পষ্ট আমাদের কাছে।" এরপরই গবেষকদের উৎসাহ দানে দশ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন।

 

প্রসঙ্গত, সিন্ধু সভ্য়তাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা হিসেব ধরা হয়। গবেষকদের দাবি, এর সময়কাল ৩৩০০–১৩০০ খ্রিষ্টপূর্বাব্দ। কারও কারও মতে ২৬০০ – ১৯০০ খ্রিষ্টপূর্বাব্দ। প্রথম দিকে এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলের সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে। পরে তা প্রসারিত হয় ঘগ্গর-হকরা নদী উপত্যকা ও গঙ্গা-যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত। বর্তমান পাকিস্তান রাষ্ট্রের প্রায় সম্পূর্ণ অংশ, ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিমদিকের রাজ্যগুলি, দক্ষিণ-পূর্ব আফগানিস্তান এবং পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পূর্ব অংশ এই সভ্যতার অন্তর্গত

 

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন, অতীতের উন্নত সিন্ধু সভ্যতা লিপির অর্থ আমরা আমাদের কাছে এখনও অস্পষ্ট হয়ে আছে। আমরা এখনও সিন্ধু উপত্যকা সভ্যতার লিপি স্পষ্টভাবে বুঝতে পারিনি যেটি এক সময় বিকাশ লাভ করেছিল। গবেষকদের দ্বারা আজও প্রচেষ্টা চলছে।। এরপরই গবেষকদের উৎসাহ দানে দশ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন সিন্ধু লিপির সঠিক অর্থ উদ্ধার করতে পারলে সমাধানকারী ব্যক্তি বা সংস্থাকে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার প্রদান করা হবে।মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ এবং সিন্ধু গবেষণা কেন্দ্রের যৌথভাবে সিন্ধু সভ্যতার উপর গবেষণা চালিয়ে যাওয়ার জন্য প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ইরাভাথাম মহাদেবনের নামে একটি চেয়ার স্থাপনের জন্য ২ কোটি অনুদান ঘোষণা করেছেন।

 

এম কে স্ট্যালিনের এই ঘোষণায় স্বভাবতই সিন্ধু লিপির আবিষ্কার নিয়ে গবেষকদের মধ্যে উৎসাহের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মধ্যে রয়েছে মেসোপটেমিয়া, সুমেরীয়, মিশরীয় এবং সিন্ধু সভ্যতা।

Your Opinion

We hate spam as much as you do