Tranding

07:15 PM - 04 Feb 2026

Home / Other Districts / অভিষেকের মামলার নথি চাইলেন প্রধান বিচারপতি, গঙ্গোপাধ্যায় এরএজলাস পাল্টাচ্ছে

অভিষেকের মামলার নথি চাইলেন প্রধান বিচারপতি, গঙ্গোপাধ্যায় এরএজলাস পাল্টাচ্ছে

সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মামলাকারী সৌমেন নন্দী এবং রমেশ মালিক সংক্রান্ত সমস্ত নথি হাইকোর্টের রেজিস্টার জেনারেলের পক্ষ থেকে চাওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস থেকে। এই দুটি মামলার নথি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে।

অভিষেকের মামলার নথি চাইলেন প্রধান বিচারপতি, গঙ্গোপাধ্যায় এরএজলাস পাল্টাচ্ছে

অভিষেকের মামলার নথি চাইলেন প্রধান বিচারপতি, গঙ্গোপাধ্যায় এরএজলাস পাল্টাচ্ছে
 
May 1, 2023 
 
সুপ্রিম কোর্টের  নির্দেশে তাঁর এজলাস থেকে সরেছে দু’টি মামলা। সেই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  এজলাস থেকে কার এজলাসে পাঠানো হবে সেই দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (Cheif Justice of Calcutta High Court) টিএস শিবজ্ঞানমকে। এবার সেই দু’টি মামলার সমস্ত নথি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে চেয়ে পাঠালেন তিনি।

গত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, দু’টি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরাতে হবে। নির্দেশের কপিতে উল্লেখ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলা থাকছে না বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘরে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের ভিত্তিতে যেসব মামলা বিচারপতির এজলাসে ছিল সেই মামলা সরে যাচ্ছে।

সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মামলাকারী সৌমেন নন্দী এবং রমেশ মালিক সংক্রান্ত সমস্ত নথি হাইকোর্টের রেজিস্টার জেনারেলের পক্ষ থেকে চাওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস থেকে। এই দুটি মামলার নথি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশের মতো কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঠিক করবেন এই দুটি মামলার কলকাতা হাইকোর্টের কোন বিচারপতির কাছে শুনানির জন্য পাঠাবেন। তবে নির্দেশ আসার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল যে, ধীরে ধীরে সব মামলা সরিয়ে দেওয়া হবে তাঁর এজলাস থেকে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ তিনি যথাযথভাবে পালন করবেন বলেও জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Your Opinion

We hate spam as much as you do