Tranding

03:20 PM - 04 Feb 2026

Home / Politics / সাধারন বীমা ক্ষেত্র বেসরকারিকরণের বিরুদ্ধে আজ সর্বাত্বক ধর্মঘটের ডাক ছিল

সাধারন বীমা ক্ষেত্র বেসরকারিকরণের বিরুদ্ধে আজ সর্বাত্বক ধর্মঘটের ডাক ছিল

চারটি সাধারন রাষট্রীয় বীমা ক্ষেত্র হল 1) National Insurance Company Ltd, 2) The New India Assurance Company Ltd (already listed), 3) The Oriental Insurance Company Ltd 4) United India Insurance Company Ltd.

সাধারন বীমা ক্ষেত্র বেসরকারিকরণের বিরুদ্ধে আজ সর্বাত্বক ধর্মঘটের ডাক ছিল

 সাধারন বীমা ক্ষেত্র বেসরকারিকরণের বিরুদ্ধে আজ সর্বাত্বক ধর্মঘটের ডাক ছিল

চারটি সরকারি সাধারন বীমা কোম্পানীর সমস্ত শ্রমিক সংগঠনগুলির যৌথ সংগঠনের ডাকে কেন্দ্রীয় সরকারের বেপরোয়া ভাবে একটি বীমা ক্ষেত্রের বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে  আজ বুধবার একদিনের কর্মবিরতি আহ্বান করা হয়েছিল। 
মঙ্গলবার গতকাল The General Insurance Business (Nationalisation) Amendment Bill, 2021 লোকসভায় পাশ করিয়ে নিয়েছে।

চারটি সাধারন  রাষট্রীয়  বীমা ক্ষেত্র হল 
1)  National Insurance Company Ltd,
2) The New India Assurance Company Ltd (already listed),
3) The Oriental Insurance Company Ltd 
 4) United India Insurance Company Ltd.

 

অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেছিলেন তালিকাভুক্ত নয় এমন একটি বীমা কোম্পানি বেসরকারীকরণ হবে।
যুক্ত ফোরামের বক্তব্য এই সিদ্ধান্ত দেশের বীমাক্ষেত্র জাতীয়করণের নীতি বিরোধী এবং বর্তমান সরকার রাষ্ট্রায়ত্ত বীমাক্ষেত্রকে শক্তিশালী করার, চাকরির নিরাপত্তা ইত্যাদি  প্রতিশ্রুতির সম্পূর্ণ বিরোধী। ইউনিয়নগুলির বক্তব্য এই সংশোধনী আজ একটা ক্ষেত্র বেচার কথা বললেও আগামীদিনে আরো ক্ষেত্রকে বেচার ইঙ্গিত বহন করছে।
এইকারনে ইউনিয়ন একদিনের ধর্মঘটের আহ্বান করেছে।

এই সংশোধনীর বিষয় সরকারের তরফে বলা হয়েছে সেকসন 10B বাদ দিতে  যাতে আছে একজন বীমাকারির ইক্যুইটি মুলধনের ন্যূনতম ৫১ শতাংশ সরকারের দায়িত্বে থাকার কথা । এর বদলে নতুন আইনে কেন্দ্রীয় সরকার সমস্ত নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিচ্ছে।
নির্মলা সীতারামন বলেন বেসরকারীকরণ হলে অনেক বেশি টাকা বাজার থেকে বিনিয়োগ হবে, ফলে জনগন বেশি সুবিধা  পাবেন। সরকারি ক্ষেত্র তা পেরে উঠছে না। কিন্তু এক্ষেত্রে ন্যুনতম নিরাপত্তার বিষয় প্রশ্নের মুখোমুখি হয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার কর্পোরেটের চাপে এই সিদ্ধান্ত গ্রহন করছেন বলে বিশেষজ্ঞদের ধারনা।

Your Opinion

We hate spam as much as you do