IIT JEE, JEE মেন দেশে মেয়েদের মধ্যে 1st সরকারি স্কুলের দেবদত্তা মাধ্যমিক -1st উচ্চ মাধ্যমিক-6th
02 Jun 2025
IIT-JEE আইআইটির প্রবেশিকায় মেয়েদের মধ্যে দেশের সেরা পশ্চিমবঙ্গের বাসিন্দা দেবদত্তা মাঝি। আইআইটি খড়গপুর জোনে পরীক্ষা দিয়েছিলেন তিনি। দেবদত্তার সর্বভারতীয় র্যাঙ্ক ১৬। ৩৬০-এর মধ্যে ৩১২ নম্বর পেয়েছেন তিনি। গত দু'বছর ধরে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মা ও শিক্ষক, শিক্ষিকাদের সহযোগিতায় এই ফল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দেবদত্তা। ভবিষ্যতে গবেষণা করার ইচ্ছে রয়েছে তাঁর।
এর আগে জেইই মেন-এর প্রথম ও দ্বিতীয় সেশন উভয় পরীক্ষাতেই রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন দেবদত্তা। ২০২৩ সালের মাধ্যমিকে ৭০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৬৯৭ নম্বর। দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন দেবদত্তা। মাধ্যমিক থেকে একের পর এক সাফল্য পাচ্ছেন বাংলার মেয়ে দেবদত্তা মাঝি।
১৮ মে JEE জেইই অ্যাডভান্সডের পরীক্ষা নিয়েছিল আইআইটি কানপুর। ২০২৩-এর মাধ্যমিকে প্রথম হয়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দেবদত্তা মাঝি। ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় ষষ্ঠ স্থান দখল করেন তিনি। আইআইটির প্রবেশিকায় প্রথম হয়েছেন আইআইটি দিল্লি জোনের রজিত গুপ্ত। ৩৬০-এর মধ্যে ৩৩২ নম্বর পেয়েছেন তিনি।
এবছর JEE Advanced পরীক্ষা হয়েছিল দুটো শিফটে। পেপার ১- এর পরীক্ষা হয়েছিল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর পেপার ২- এর পরীক্ষা হয়েছিল দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। ২৫ মে প্রকাশিত হয়েছিল JEE Advanced- এর প্রভিশনাল অ্যানসার কি। ২৭ মে বিকেল ৫টা পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ ছিল প্রার্থীদের কাছে। এই পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁরা JoSAA কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমেই আইআইটি-তে ভর্তির কাজকর্ম হবে। এর জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ৩ জুন থেকে।
দেবদত্তার দুর্দান্ত কেরিয়ার
১) ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন দেবদত্তা। ৭০০-র মধ্যে ৬৯৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের মেয়ে। মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারীর সঙ্গে তাঁর নম্বরের ফারাক ছিল ছয়।
২) ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন দেবদত্তা। ৫০০-র মধ্যে পেয়েছেন ৪৯২ নম্বর। ষষ্ঠ স্থান অধিকার করেন। পুরোদমে জেইই মেন পরীক্ষার প্রস্তুতির মধ্যেই উচ্চমাধ্যমিকে যে দুর্দান্ত ফল করেন দেবদত্তা, তা থেকে সহজেই বোঝা যায় যে তিনি কতটা মেধাবী।
৩) জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (মেন) প্রথম সেশনে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। তাঁর প্রাপ্ত পার্সেন্টাইল হল ৯৯.৯৯৯২১।
৪) জেইই মেনের দ্বিতীয় সেশনের পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এনটিএ স্কোর ছিল ১০০
We hate spam as much as you do