শ্রীদীপ ভট্টাচার্য্যের বক্তব্য আন্তর্জাতিক ক্ষেত্রে পুঁজিবাদের সংকট সমাজতন্ত্র আর সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব তীব্র করেছে। চীন আর আমেরিকার দ্বন্দ্ব তারই প্রমাণ।
"আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে" গানে শুরু সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন
কঠিন পরিস্থিতিতে সম্মেলনের গুরুত্ব আলোচনার মধ্যে দিয়ে সিপিএমের তাত্ত্বিক নেতা শ্রীদীপ ভট্টাচার্য্য উদ্বোধন করেন এই সম্মেলনের কাজ।
নৈহাটির ঐকতান মঞ্চের নামকরন প্রাক্তন বিধায়ক রবীন মন্ডলের নামে। এদিকে নগর হিসেবে নামাঙ্কিত নৈহাটির সর্বজনবিদিত নেতা রঞ্জিত কুন্ডুর নামে।
শ্রীদীপ ভট্টাচার্য্যের বক্তব্য আন্তর্জাতিক ক্ষেত্রে পুঁজিবাদের সংকট সমাজতন্ত্র আর সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব তীব্র করেছে। চীন আর আমেরিকার দ্বন্দ্ব তারই প্রমাণ।
বিভেদপন্থার মতাদর্শ নতুন শক্তি নিয়ে আসছে। দ্বিদলীয় রাজনীতিকে সামনে আনা হচ্ছে। পৃথিবীর পুঁজিবাদী দেশের মত।
এখন দীর্ঘ মন্দা। বিশ্ব বাজারের সবচেয়ে বড় মুক্ত বাজার ভারতবর্ষ। তাই এই বাজারকে নিস্কন্টক করতে বামপন্থীদের অপ্রাসঙ্গিক করার চেষ্টা করা হচ্ছে। বিধানসভার তুলনায় পৌরনির্বাচনে ভোট বেড়েছে। তীব্র গনসংগ্রামে জনগনকে যুক্ত করার কথা উল্লেখ করেন।
আন্দোলন সংগ্রামের দ্বান্দিকতা বুঝতে হবে। স্থানীয় আদায়যোগ্য দাবীর সাথে গনসংগ্রামের সামঞ্জস্য স্থাপন করতে হবে।
তিনি গনলাইন সম্পন্ন বিপ্লবী পার্টি গঠন করার কথা উল্লেখ করেন। সিপিআইএম এ একেবারে প্রাথমিক স্তর শাখা হবে Revolutionary party's Revolutionary Base.
নয়া উদারনীতির ফলে শ্রেনীগুলির মধ্যে নানা পরিবর্তন ঘটেছে। তাই কৃষক এবং ক্ষেতমজুর এবং গ্রামীন শ্রমজীবী সংগঠন
গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার কথা আসে।
লগ্নী পুঁজির বর্তমান রূপ New middle class এর উদ্ভব ঘটিয়েছে। এই শ্রেনী ক্রমশ কর্পোরেটমুখী হয়ে পড়ছে। এদের শ্রেনী চেতনা কম। এরাও যে শোষিত তা বুঝতে পারছেনা।
এই সম্মেলনে প্রথম থেকেই উপস্থিত আছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক ডাঃ সূর্য্যকান্ত মিশ্র।
We hate spam as much as you do