ভবানীপুর উপনির্বাচনের আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করলেন বাম প্রতিনিধি দল। বাম প্রিতিনিধি দলে ছিলেন, রবীন দেব, সুশান্ত ঘোষ, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং ভবানীপুরের বাম প্রার্থী শ্রীজিব বিশ্বাস।
বাম প্রতিনিধিদল নির্বাচন কমিশনের দ্বারস্থ , প্রচারে বাধার অভিযোগ
তারা জানিয়েছেন ভবানীপুর অঞ্চল এই মুহূর্তে নির্বাচন কমিশনের আওতায় রয়েছে। তা সত্ত্বেও ভবানীপুর থানা, চেতলা থানা, পার্কস্ট্রিট থানা, কালীঘাট থানা সহ অন্যান্য আধিকারিকদের ডেকে লালবাজারে মিটিং করা হয়েছে।
ভবানীপুর উপনির্বাচনের আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করলেন বাম প্রতিনিধি দল। বাম প্রিতিনিধি দলে ছিলেন, রবীন দেব, সুশান্ত ঘোষ, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং ভবানীপুরের বাম প্রার্থী শ্রীজিব বিশ্বাস।
নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বাম নেতৃত্ব অভিযোগ করেন, উপনির্বাচনের প্রচার সোমবার সাড়ে ছ’টায় শেষ হয়ে যাওয়ার পরেও, শাসকদল তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। বারবার নির্বাচন কমিশনকে জানানো সত্বেও তাঁরা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বামেদের। এছাড়াও তারা অভিযোগ করেছেন যে তাদেরকে মিটিংয়ের কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। ৪ সেপ্টেম্বর নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে প্রচারের সময়ের সিংহভাগ ব্যবহার করেছে শাসক দল এমনটাই তাদের অভিযোগ
We hate spam as much as you do