Tranding

10:08 AM - 04 Feb 2026

Home / Politics / সিপিআইএমের ডিজিটাল প্রচার #ChorTMC র ঝড়ে মাতল নেটিজেনরা

সিপিআইএমের ডিজিটাল প্রচার #ChorTMC র ঝড়ে মাতল নেটিজেনরা

বাম ছাত্র যুব নেতাদের বক্তব্য, তৃণমূলের নেতারা নিজেদের ‘অপকর্ম’ ঢাকার জন্য বাজার গরম করার জন্য এইসব কথা বলছেন। বলছেন, ‘তৃণমূল যাতে মূল বিষয় থেকে মানুষের নজর ঘোরাতে না পারে, সেই কারণেই এই প্রচার কর্মসূচি এবং সেই সঙ্গে একটি ই-মেল আইডিও প্রকাশ করা হয়েছে।’

সিপিআইএমের ডিজিটাল প্রচার #ChorTMC র ঝড়ে মাতল নেটিজেনরা

সিপিআইএমের ডিজিটাল প্রচার #ChorTMC র ঝড়ে মাতল নেটিজেনরা

31 মার্চ 2023

একযোগে ডিজিটাল প্রচার করার জন‍্য হ‍্যাজট‍্যাগ দিয়ে স‍্যোশাল মিডিয়ায়  #ChorTMC প্রচার  চালু করল বামেরা। বামেদের দাবি, শুধু নিয়োগ ক্ষেত্রে নয়, যে কোনও ক্ষেত্রে বেনিয়ম-দুর্নীতির অভিযোগ তাঁরা প্রকাশ্যে নিয়ে আসতে চান। আর সেই নিয়েই বামেদের তরফে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে ব্যাপক প্রচার কর্মসূচি।  বামেদের শুধু তরুণ প্রজন্মই নয়, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্রর মতো প্রবীণ রাজনৈতিকরাও সামিল হয়েছেন এই ডিজিটাল প্রচার কর্মসূচিতে। ঘোষিত সময় অনুযায়ী শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন। আর এক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে টুইটার ট্রেন্ডিং তালিকায় এক নম্বরে পৌঁছে গিয়েছে বামেদের তৈরি এই হ্যাশট্যাগ।

এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলছেন, ‘চোর টিএমসি হ্যাশট্যাগকে সামনে রেখে বামপন্থীরা ও সমাজের অন্যান্য অংশের মানুষজন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন। তৃণমূলের স্বরূপ বাংলার মানুষের সামনে প্রত্যেকদিন নতুন নতুনভাবে প্রকাশিত হয়ে চলেছে। বালি, চাকরি, শিক্ষা, আবাস যোজনা, একশো দিনের কাজ… সবক্ষেত্রেই তৃণমূলের গত ১২ বছরের শাসনকালে দুর্নীতি হয়েছে।’

বাম ছাত্র যুব নেতাদের বক্তব্য, তৃণমূলের নেতারা নিজেদের ‘অপকর্ম’ ঢাকার জন্য বাজার গরম করার জন্য এইসব কথা বলছেন। বলছেন, ‘তৃণমূল যাতে মূল বিষয় থেকে মানুষের নজর ঘোরাতে না পারে, সেই কারণেই এই প্রচার কর্মসূচি এবং সেই সঙ্গে একটি ই-মেল আইডিও প্রকাশ করা হয়েছে।’

পোষ্টার মেকাররা নানা মজার আঙ্গিকে ফেসবুক পোষ্টার থেকে ভিডিও প্রচার করেন। মুলত তৃণমূল পদাধিকারীকের নিয়োগ, দুর্নীতি, টাকার পাহাড়,অভাবনীয় সম্পত্তি বৃদ্ধি নিয়ে এই প্রচার করা হয়।।

Your Opinion

We hate spam as much as you do