Tranding

08:29 AM - 04 Feb 2026

Home / Politics / ভোটের সকালে রণক্ষেত্র ভাঙড়, দফায় দফায় গুলি-বোমাবাজি, গুলিবিদ্ধ

ভোটের সকালে রণক্ষেত্র ভাঙড়, দফায় দফায় গুলি-বোমাবাজি, গুলিবিদ্ধ

সকাল থেকে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড়। এলোপাথাড়ি গুলি চলছে, বোমা পড়ছে। সূত্রের খবর, চকমারিয়ায় গুলিবিদ্ধ হয়েছেন দুই আইএসএফ কর্মী। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

ভোটের সকালে রণক্ষেত্র ভাঙড়, দফায় দফায় গুলি-বোমাবাজি, গুলিবিদ্ধ

ভোটের সকালে রণক্ষেত্র ভাঙড়, দফায় দফায় গুলি-বোমাবাজি, গুলিবিদ্ধ 

 Jul 8, 2023 
 
 রক্তপাত দিয়ে শুরু হয়েছিল পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব। শেষ দিনেও রক্ত ঝরেছে। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই বার বার রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়ের একাংশ। লাগামহীন হিংসার সাক্ষী থেকেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়।  মুড়িমুড়কির মতো বোমা পড়েছে, গুলি চলেছে। দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত দু’জনের প্রাণ গিয়েছে বলে স্থানীয়দের দাবি। আর আজ শনিবার সকাল থেকে ফের উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। জানা গেছে, মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে। জখম হয়েছেন দু’জন।

সকাল থেকে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড়। এলোপাথাড়ি গুলি চলছে, বোমা পড়ছে। সূত্রের খবর, চকমারিয়ায় গুলিবিদ্ধ হয়েছেন দুই আইএসএফ কর্মী। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

মনোনয়ন শুরুর দিন থেকেই দফায় দফায় হিংসা চলছে ভাঙড়ে।  ভাঙ়ড়-১ এবং ২ ব্লকে লাগাতার অশান্তির ঘটনা ঘটেছে। কাঁঠালিয়া মোড়ে তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বিজয়গঞ্জ বাজারে। স্থানীয়দের দাবি, কমপক্ষে ১০০টি বোমা পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি। ধোঁয়ায় ঢেকে যায় চার দিক। এদিনও পরিস্থিতি ছিল উত্তপ্ত।  তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে আইএসএফ। যদিও তৃণমূলের দাবি, অশান্তির মূলে আইএসএফ রয়েছে। পরিস্থিতি আয়ত্তে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

Your Opinion

We hate spam as much as you do