দিল্লি থেকে ৮০ কিলোমিটার থেকে অবস্থিত ধোলানা UPSIDC শিল্পতালুকের মধ্যে এই কারখানা অবস্থিত। পুলিশ জানিয়েছেন, এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে কারখানার বেশ কয়েকটি কাঁচা টিনের ছাদ উড়ে গিয়েছে, এমনকী পাশের কারখানাগুলিও এই বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনের প্রকোপ এতটাই ছিল যে মোট তিন ঘণ্টা লাগে দমকলের এই আগুন নেভাতে।
উত্তরপ্রদেশে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে মৃত ৯, গুরুতর আহত ১৯
দিল্লি থেকে ৮০ কিলোমিটার থেকে অবস্থিত দোলানা UPSIDC শিল্পতালুকের মধ্যে এই কারখানা অবস্থিত।
উত্তরপ্রদেশের কেমিক্যাল কারাখানায় ভয়ানক বিস্ফোরণে মৃত্যু হল ৯ জনের, ঘটনার গুরুতর আহত হয়েছেন ১৯ জন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারপুর জেলায়।
খবর পাওয়া গিয়েছে, দিল্লি থেকে ৮০ কিলোমিটার থেকে অবস্থিত ধোলানা UPSIDC শিল্পতালুকের মধ্যে এই কারখানা অবস্থিত। পুলিশ জানিয়েছেন, এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে কারখানার বেশ কয়েকটি কাঁচা টিনের ছাদ উড়ে গিয়েছে, এমনকী পাশের কারখানাগুলিও এই বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনের প্রকোপ এতটাই ছিল যে মোট তিন ঘণ্টা লাগে দমকলের এই আগুন নেভাতে। হারপুরের আইজি প্রবীণ কুমার জানিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাও খুঁজে দেখা হচ্ছে।
ঘটনার পর ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, হারপুরের কেমিক্যাল কারখানায় বিস্ফোরণের ঘটনা হৃদয়বিদারক। যাঁরা এই ঘটনায় প্রয়াত হয়েছেন, তাঁদের পরিবার ও আত্মীয়বর্গের প্রতি আমার সমবেদনা রইল। উত্তরপ্রদেশ সরকার দ্রুততার সঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে। ঘটনায় ট্যুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি লিখেছেন, হারপুরের কারখানায় ঘটা বিস্ফোরণে মৃত্যুর খবর পেয়ে মন দুঃখে ভরে গিয়েছে। প্রয়াতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।
We hate spam as much as you do