সোমবার দুপুর থেকে এপিসি ভবনে অভিযান করে সল্টলেকের করুণাময়ীতে জড়ো হয়েছিলেন প্রার্থীরা ৷ সারারাত সেখানেই খোলা আকাশের নীচে কাটান বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা ৷
সারা রাত ধরে, এপিসি ভবনের সামনে ধরনায় টেট উত্তীর্ণরা অনশনে
Oct 18, 2022,
প্রায় ২৪ ঘন্টা পার, হকের চাকরির দাবিতে সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে লাগাতার অবস্থান-আন্দোলনে ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। এর মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। ইতিমধ্যেই করুণাময়ীর ওই জায়গায় ১৪৪ ধারা জারি করেছে বিধাননগর কমিশনারেট।
সোমবার দুপুর থেকে এপিসি ভবনে অভিযান করে সল্টলেকের করুণাময়ীতে জড়ো হয়েছিলেন প্রার্থীরা ৷ সারারাত সেখানেই খোলা আকাশের নীচে কাটান বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা ৷
টেট চাকরি প্রার্থীদের জমায়েত এখনও চলছে ৷ ২০১৪ সালে তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন (2014 Primary TET job seekers), কিন্তু প্রায় ৮ বছর কেটে গেলেও চাকরি পাননি ৷ সোমবার দুপুর থেকে এপিসি ভবনে অভিযান করে সল্টলেকের করুণাময়ীতে জড়ো হয়েছিলেন প্রার্থীরা ৷ সারারাত সেখানেই খোলা আকাশের নীচে কাটান বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা ৷ মঙ্গলবার সকালে এখনও তাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন ৷ অনেকের অসুস্থতার খবরও পাওয়া গিয়েছে ৷ চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৪ সাল থেকে তাঁরা চাকরি পাননি ৷ এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০ হাজার নিয়োগ হবে ৷ এখনও ৭ হাজারও নিয়োগ হয়নি (TET qualified candidates protest in West Bengal) ৷ এরপর এরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন।
We hate spam as much as you do