হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রীর মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং এক শিশু ছিল ৷ যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাতের বাসিন্দা বলে জানা গিয়েছে । এই বিষয়ে উত্তরাখণ্ডের এডিজি আইন ও শৃঙ্খলা ভি মুরুগেশান বলেন, "গৌরীকুণ্ডে হেলিকপ্টার ভেঙে পড়েছে । হেলিকপ্টারটিতে ছয়জন তীর্থযাত্রী ছিলেন । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ দেরাদুন থেকে কেদারনাথগামী একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডে নিখোঁজ হয়ে যায় ৷ ত্রিযুগীনারায়ণ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি কোনও এলাকায় কপ্টারটি নিখোঁজ হয়ে যায় বলে খবর ছিল ৷"
কেদারনাথের কাছে জঙ্গলে ভেঙে পড়ল হেলিকপ্টার, 7 জনই মৃত, পাইলট-সহ
June 15, 2025
চারধাম যাত্রায় ফের দুর্ঘটনা ৷ ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ রবিবার গুপ্তকাশী থেকে কেদারনাথ ধামে যাওয়ার সময় আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার গৌরীকুণ্ড-শোনপ্রয়াগের জঙ্গলে ভেঙে পড়ে বলে জানা গিয়েছে । হেলিকপ্টারে পাইলট-সহ থাকা সাতজনের মৃত্যু হয়েছে বলে অনুমান । খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা দিয়েছে ।
হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রীর মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং এক শিশু ছিল ৷ যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাতের বাসিন্দা বলে জানা গিয়েছে । এই বিষয়ে উত্তরাখণ্ডের এডিজি আইন ও শৃঙ্খলা ভি মুরুগেশান বলেন, "গৌরীকুণ্ডে হেলিকপ্টার ভেঙে পড়েছে । হেলিকপ্টারটিতে ছয়জন তীর্থযাত্রী ছিলেন । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ দেরাদুন থেকে কেদারনাথগামী একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডে নিখোঁজ হয়ে যায় ৷ ত্রিযুগীনারায়ণ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি কোনও এলাকায় কপ্টারটি নিখোঁজ হয়ে যায় বলে খবর ছিল ৷"
রুদ্রপ্রয়াগ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানান, খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কম থাকায় গৌরীকুণ্ডের জঙ্গলের উপরে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী এবং পাইলটও রয়েছেন ।
ভোর সাড়ে পাঁচটার দিকে হেলিকপ্টারটি কেদারনাথ থেকে গুপ্তকাশীর উদ্দেশে টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে । সূত্র জানায়, আরিয়ান এভিয়েশন প্রাইভেট লিমিটেডের হেলিকপ্টারটি কেদারনাথ যাওয়ার পথে গৌরীকুণ্ড এবং ত্রিযুগীনারায়ণের মধ্যে ভেঙে পড়ে ৷ এরপরই আগুন ধরে যায় কপ্টারে ।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স-এর একটি পোস্টে লিখেছেন, "একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে ৷ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী এবং অন্যান্য দফতরের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে ৷"
আমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার কয়েকদিন পরই হেলিকপ্টার ভেঙে পড়ল উত্তরাখণ্ডে ৷ এর আগে, গত 8 মে, উত্তরকাশী জেলায় গঙ্গোত্রী ধামে যাওয়ার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ৷ সেই দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয় । 7 জুন, কেদারনাথগামী একটি হেলিকপ্টার ভেঙে পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তায় জরুরি অবতরণ করতে হয়, যেখানে পাইলট আহত হন তবে পাঁচজন ভক্তকে নিরাপদে উদ্ধার করা হয়।
We hate spam as much as you do