বিচারপতি কে এম জোসেফ বলেছেন, গণতন্ত্র বজায় রাখতে হলে নির্বাচন প্রক্রিয়ার বিশুদ্ধতা বজায় রাখতে হবে অন্যথায় এর পরিণতি হবে ভয়াবহ। একটি কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ করবে। কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধীদলীয় নেতা এবং সিজেআই।
নির্বাচন কমিশনার নিয়োগে বিরোধী দলনেতাও থাকবেন , সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
02 Mar 2023,
সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ ৫-০ তে সর্বসম্মত সিদ্ধান্তে বলেছে, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা তিন সদস্যের কমিটির পরামর্শে রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হবেন। বিচারপতি কে এম জোসেফের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তার সিদ্ধান্তে বলেছে, সংসদ এসব নিয়োগের জন্য আইন না করা পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।
লোকসভায় বিরোধী দলের কোনো নেতা না থাকলে কী হবে সেই বিষয়টিও আদেশে স্পষ্ট করেছে আদালত। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় বিরোধী দলের নেতা থাকবেন কমিটিতে।
বিচারপতি কে এম জোসেফ বলেছেন, গণতন্ত্র বজায় রাখতে হলে নির্বাচন প্রক্রিয়ার বিশুদ্ধতা বজায় রাখতে হবে অন্যথায় এর পরিণতি হবে ভয়াবহ। একটি কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ করবে। কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধীদলীয় নেতা এবং সিজেআই। দেশের প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে কলেজিয়ামের মতো স্বাধীন প্যানেল গঠনের বিষয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই সিদ্ধান্ত দিয়েছে। বেঞ্চে রয়েছেন বিচারপতি কে এম জোসেফ, বিচারপতি অজয় রাস্তোগি, অনিরুদ্ধ বোস, হৃষিকেশ রায় এবং সিটি রবিকুমার। প্রসঙ্গত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সুষ্ঠু ও স্বচ্ছভাবে নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল।
We hate spam as much as you do