Tranding

11:51 AM - 04 Feb 2026

Home / National / BJPর অমিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ RSS কর্মীর, মানহানির মামলা

BJPর অমিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ RSS কর্মীর, মানহানির মামলা

BJPর অমিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ RSS কর্মীর, মানহানির মামলা

BJPর অমিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ RSS কর্মীর, মানহানির মামলা


11 জুন 2024

 আইনিযুদ্ধে জড়ালেন বিজেপি এবং আরএসএসের দুই নেতা ৷ ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং আরএসএসের শান্তনু সিনহার মধ্যে তরজা শুরু হয়েছে ৷ সম্পর্কে শান্তনু বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার ভাই ৷ এই ঘটনায় জড়িয়ে গিয়েছেন দুই পক্ষের আইনজীবীও ৷ শান্তনুর আইনজীবীর বিরুদ্ধে অমিতের আইনজীবীকে ফোন ও এসএমএসে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ৷ ওই আইনজীবীর বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করেছেন অমিত মালব্য ৷ঘটনার সূত্রপাত আরএসএস তথা সংগঠনের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা শান্তনু সিনহার একটি সোশাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে ৷ ওই পোস্টে বিজেপির আইটিআই সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শান্তনু ৷ আরএসএস নেতার দাবি, 'সুন্দরী নারীদের' বিনিময়ে বঙ্গ বিজেপির নেতারা অমিতের থেকে দলের পদ পাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে অমিতের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করেন ৷ পরে অবশ্য সেই পোস্টটি সরিয়েও নেন শান্তনু ৷ আর সেই বক্তব্যকে প্রকাশ্যে এনে অমিতকে সোমবার আক্রমণ করেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত ৷

 

পাশাপাশি, বিজেপির আইটি সেলের প্রধানের বিরুদ্ধে তদন্তও দাবি করেছেন কংগ্রেসের এই সর্বভারতীয় নেত্রী ৷ এরপরই অমিতের লিগাল টিম 'মিথ্যা এবং মানহানিকর' মন্তব্যের অভিযোগে শান্তনু সিনহার আইনজীবীর বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করে ৷ পালটা, অমিতের আইনজীবীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন শান্তনুর আইনজীবী ৷আরএসএস তথা এবিভিপি নেতা শান্তনু সিনহার আইনজীবী অভিজিৎ উপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপি নেতা অমিত মালব্যের আইনজীবীকে হুমকি দিয়েছেন ৷ এই নিয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হল বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে ৷ এই প্রেক্ষিতে দায়ের হয়েছে এফআইআরও ৷ চিঠিতে অভিযোগ করা হয়েছে, বিপুল কুমার যিনি বার কাউন্সিলের সদস্য তিনি এসএমএস-এর মাধ্যমে হুমকি দিয়েছেন শান্তনুকে ৷ প্রসঙ্গত, বিপুল অমিতের আইনজীবী ৷

 

এদিকে, দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত অভিযোগ করেন, অমিত মালব্য পাঁচতারা হোটেল থেকে শুরু করে রাজ্য বিজেপির কার্যালয়ে মহিলাদের উপর যৌন নিগ্রহ চালিয়েছেন ৷ তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে ৷ সব মিলিয়ে, নির্বাচন মিটলেও অমিতের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে নতুন করে সরগরম বাংলার রাজনীতি ৷

Your Opinion

We hate spam as much as you do