ইতিমধ্যেই ভাতিন্ডা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে এই পরিবেশের মধ্যে। সেখান থেকে পড়ুয়ারা আসছে দিল্লি। ইতিমধ্যেই দিনের বেলায় বহু বাস ছেড়েছে পড়ুয়াদের নিয়ে। পাঞ্জাব, রাজস্থান, জম্মু থেকেও বহু ছাত্রছাত্রী আসছে দিল্লি। সেখান থেকে নিজ নিজ রাজ্যে যাবে। তাদের থাকার ব্যবস্থাও এসএফআই করেছে। সারা রাত জেগে থাকেন সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।
অশান্ত পঞ্জাব সীমান্তের ইউনিভার্সিটি ছাত্ররা বাড়ি ফিরছে, এসএফআই রাতভর জেগে পাশে দাঁড়াল
10 may 2025
গতকাল রাতে পাঞ্জাবের ভাটিন্ডায় ড্রোন আক্রমণ করেছিলো পাকিস্তান এবং ভারতীয় সেনা প্রতিহত করে দিয়েছে সেই আক্রমণ। কাশ্মীর থেকে গুজরাট এই রকম প্রায় ৩০০ জায়গায় আক্রমণ হয়েছে বলে মিলিটারি সূত্রের খবর।
ভাটিন্ডায় অবস্থিত পাঞ্জাব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ওপর দিয়েই কাল বর্ডারের ওপার থেকে ড্রোন গেছে বলে পড়ুয়ারা জানালো এবং এর কাছেই একটি ড্রোন ধ্বংস হয়। এসব দেখে ওখানকার পড়ুয়ারা স্বাভাবিকভাবেই দিশেহারা ও আতঙ্কিত ছিলো। যুদ্ধ যে ভিডিও গেম বা ফেসবুকিস অর্গাজম নয়, সেটা ভারত-পাক সীমান্ত থেকে মেরেকেটে ৩০ কিলোমিটার দূরে থাকা পড়ুয়ারা বুঝছে। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ওরা পড়তে এসেছে। এই বিপদের সময় ক্যাম্পাস ছেড়ে ওরা ঘরে ফিরতে চায়। এসএফআই দাবি জানিয়েছিলো সীমান্ত সংলগ্ন এই রকম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোতে পাঠরত পড়ুয়াদের অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাদের ঘরে ফেরানোর দ্রুত ব্যবস্থা করতে হবে।
ইতিমধ্যেই ভাতিন্ডা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে এই পরিবেশের মধ্যে। সেখান থেকে পড়ুয়ারা আসছে দিল্লি। ইতিমধ্যেই দিনের বেলায় বহু বাস ছেড়েছে পড়ুয়াদের নিয়ে। পাঞ্জাব, রাজস্থান, জম্মু থেকেও বহু ছাত্রছাত্রী আসছে দিল্লি। সেখান থেকে নিজ নিজ রাজ্যে যাবে। তাদের থাকার ব্যবস্থাও এসএফআই করেছে। সারা রাত জেগে থাকেন সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।
ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ভাটিন্ডায় গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সাথে কথা বলা হয় বলে জানান ময়ুখ বিশ্বাস । এসএফআই যুগ্ম সম্পাদক আদর্শ এম সাজি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শিল্পা সুন্দরম ছিলেন। ইতিমধ্যেই এসএফআই এর উদ্যোগে কিছু ছাত্র ছাত্রীকে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে । এসএফআই-এই বিষয়ে এই দায়িত্ব কেন্দ্র, রাজ্য সরকার, পুলিশ প্রশাসনকে দ্রুত কাজ করতে অনুরোধ করে।
We hate spam as much as you do