মাধ্যমিক পরীক্ষা হয়নি। হয়নি তো কি? সবাই রেজাল্ট হাতে পাবে। কি ভিত্তি হবে? কি করে বুঝবে কার কি নম্বর পাওয়া উচিত? সে এক বিশেষ পদ্ধতিতে মূল্যায়ন করে ফল প্রকাশ করবে পর্ষদ ও সংসদ।
পশ্চিমবঙ্গে নাপরীক্ষার উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ-২২শে জুলাই
newscopes.in 15th july "নাপরীক্ষার" ফল বেরোবে ২২শে জুলাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। হয়নি তো কি? সবাই রেজাল্ট হাতে পাবে। কি ভিত্তি হবে? কি করে বুঝবে কার কি নম্বর পাওয়া উচিত? সে এক বিশেষ পদ্ধতিতে মূল্যায়ন করে ফল প্রকাশ করবে পর্ষদ ও সংসদ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস মঙ্গলবার জানান, ২২ জুলাই বেলা ৩টেয় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করা হবে। ৪টে থেকে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং এসএমএসের মাধ্যমে পড়ুয়ারা ফল দেখতে পাবেন। গত বারের মতো এ বছরেও কোনও মেধা-তালিকা প্রকাশ করবে না সংসদ। মাধ্যমিকের ফল কবে বেরোবে, সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ অবশ্য এখনও কিছু জানায়নি।
সব দেখে শুনে জেনে বুঝে অনেক পরে ৭ই জুন মুখ্যমন্ত্রী ঘোষনা করেন যে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে না।
কিন্তু ভোট হবে। একজন ভোটে জিতে পদত্যাগ করে আবার উপনির্বাচন হবে। ভোট তো হবেই। গনতন্ত্র রক্ষা করতে হবে। তবে তার আগে যে প্রচার জনসমাগম হৈ চৈ সেসব কেন হবে? কিন্তু কে কার কথা শোনে? সেসব হবে। শুধু রাজ্যের বা দেশের কোটি কোটি ছেলেমেয়ের পরীক্ষা হবে না। পরীক্ষা হলেই মহামারী বাড়বে। যাক গে সেই পরীক্ষা না হওয়া ছেলেমেয়ের দল রেজাল্ট পাবে ২২শে
We hate spam as much as you do