শাসকদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। শোনা যায় তৃণমূলের সন্ত্রাসে অনেকদিন বিদ্যুৎকে এলাকা ছাড়া থাকতে হয়েছিল। তাও বিদ্যুৎ শাসকের কাছে কোনোদিন মাথানত করেনি।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে সিপিএম কর্মী খুনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর- এলাকার জুলপিয়া অঞ্চলের পিরতলা গ্রামে সিপিআই(এম) সদস্য যুব নেতা বিদ্যুৎ মন্ডলকে নৃশংস ভাবে খুন করা হয়। গতকাল সকালে ৭টা নাগাদ রাস্তার ধারে নয়নজুলিতে মৃতদেহ দেখতে পান সাধারণ মানুষ।
শাসকদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। শোনা যায়
তৃণমূলের সন্ত্রাসে অনেকদিন বিদ্যুৎকে এলাকা ছাড়া থাকতে হয়েছিল। তাও বিদ্যুৎ শাসকের কাছে কোনোদিন মাথানত করেনি।
সকালেই সিপিএমের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় গিয়ে বিদ্যুতের খুনিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
বিদ্যুতের বাড়ি সন্ত্রাস কবলিত পিরখালি গ্রামে গিয়ে বৃদ্ধা মা সহ পরিবারের সাথে দেখা করেন সিপিআই(এম) এলাকার নেতৃবৃন্দ।
রাতে আমতলা ও জুলপিয়া পার্টি দপ্তরে বিদ্যুৎ মন্ডলের মরদেহে শ্রদ্ধা জানান সিপিআই(এম) জেলা সম্পাদক শমীক লাহিড়ী সহ অন্যান্য পার্টি ও যুব নেতৃবৃন্দ। শমীক লাহিড়ী অবিলম্বে খুনিদের কঠোর শাস্তি দাবি করেন।
আগামী ৫ই এপ্রিল খুনিদের শাস্তির দাবীতে আমতলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
We hate spam as much as you do