Tranding

11:56 AM - 04 Feb 2026

Home / Politics / বাম-কং জোট প্রার্থী জয়ের পথে সাগরদিঘি, অধীরের ধন‍্যবাদ বিমান সেলিমকে

বাম-কং জোট প্রার্থী জয়ের পথে সাগরদিঘি, অধীরের ধন‍্যবাদ বিমান সেলিমকে

তৃণমূলকে হারাতে উপনির্বাচনে কার্যকর হয়েছে জোট। তাই জোট মডেলই জোড়-ফুলকে মসনদ থেকে হঠাতে পারে বলে মনে করেন অধীর চৌধরী। চাঁর কথায়, ‘জোটই শেষ কথা। আমরা বামেদের সঙ্গে জোট থেকে সরে যাইনি। ফের ওরা জোটে ফিরেছে। এ জন্য বিমান বসু, মহঃ সেলিমকে ধন্যবাদ।’

বাম-কং জোট প্রার্থী জয়ের পথে সাগরদিঘি, অধীরের ধন‍্যবাদ বিমান সেলিমকে

বাম-কং জোট প্রার্থী জয়ের পথে সাগরদিঘি, অধীরের ধন‍্যবাদ বিমান সেলিমকে

March 2, 2023 

দোলের আগেই সাগরদিঘিতে উড়ছে সবুজ, লাল অবির। ফাটছে পটকা। উৎসবের আনন্দ। সাগরদিঘি উপনির্বাচনে গণনা যতই এগোচ্ছে ততই জয়ের জমি পোক্ত হচ্ছে কংগ্রেসের। বেশ খানিকটা ভোটে এগিয়ে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। ফলাফল আর অন্যরকম হওয়া সম্ভব নয় বলে প্রত্যয়ী হাত শিবির। সাগরদিঘি জোড়-ফুলের কাছ থেকে ছিনিয়ে নিতে পেরে প্রদেশ কংগ্রেস সভাপতির হুঙ্কার, ‘মমতা অপরাজিত নন, তাঁকেও পরাজিত করা যেতে পারে, প্রমাণ করল সাগরদিঘি।’

এই পর্যন্ত সপ্তম রাউন্ডের শেষে কংগ্রেস প্রার্থী বয়ারন বিশ্বাস এগিয়ে আট হাজারেরও বেশি ভোটে। পিছিয়ে তৃণমূলে দেবেশিস ভট্টাচার্য। জয়ের গন্ধ পেয়েই উচ্ছ্বসিত অধীর চৌধুরী। সাফ বললেন, ‘মমতা অপরাজিত নন, তাঁকেও পরাজিত করা যেতে পারে, প্রমাণ করল সাগরদিঘি। তৃণমূলকে বধিবে যে মুর্শিদাবাদে বাড়িতেছে সে। বাংলায় চোরতন্ত্রে উচ্ছেদ করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’

"এই নির্বাচনে কংগ্রেস-বাম আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছিলাম। আমাদের এই নির্বাচনে তৃণমূলের একটা অংশের সমর্থন অর্জন করতে সমর্থ হয়েছি। আমার মনে হয়, কৌশলগত কারণে অনেক বিজেপি সমর্থকও ভোট দিয়ে থাকতে পারেন। স্বাভাবিকভাবেই আমাদের প্রার্থী বায়রন সাধারণ মানুষের প্রার্থী হয়ে গিয়েছিলেন। কেন্দ্রীয়বাহিনীর নিরপেক্ষতা এবং মানুষকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করাটা এই নির্বাচনে জয়ের অন্যতম কারণ। আমার একটাই কথা, এই নির্বাচন প্রমাণ করল, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়। তাঁকে পরাজিত করা যেতে পারে। টিএমসিকে বধিবে যে, মুর্শিদাবাদে বাড়িছে সে। এই বাংলায় চোরতন্ত্র উচ্ছেদ করে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করব। কংগ্রেস, বাম এবং অন্যান্য সমস্ত সঙ্গী দল মিলে।"  প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। 

তৃণমূলকে হারাতে উপনির্বাচনে কার্যকর হয়েছে জোট। তাই জোট মডেলই জোড়-ফুলকে মসনদ থেকে হঠাতে পারে বলে মনে করেন অধীর চৌধরী। চাঁর কথায়, ‘জোটই শেষ কথা। আমরা বামেদের সঙ্গে জোট থেকে সরে যাইনি।  ফের ওরা জোটে ফিরেছে। এ জন্য বিমান বসু, মহঃ সেলিমকে ধন্যবাদ।’

Your Opinion

We hate spam as much as you do