মূলত আমাদের দাবি হচ্ছে সর্বপ্রথম আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার কতখানি অভাব, সেটা সম্পর্কে আমরা সবাই যথেষ্ট ওয়াকিবহাল। তো সেইখান থেকে আমাদের দাবি এটাই থাকবে, ক্যাম্পাসে যত সম্ভব, গার্ড বাড়ানো
যাদবপুরের ছাত্রী মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিলে SFI, একাধিক অভিযোগ কতৃপক্ষের কাছে
15 Sep 2025
যাদবপুরের ছাত্রী মৃত্যুর ঘটনায় এবার ক্যাম্পাসের মধ্যেই প্রতিবাদে নামল SFI. এই রহস্যজনক মৃত্যুর কিনারা চেয়ে বারবার ওঠে স্লোগান। এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বারবার যে গাফিলতিগুলি নজরে আসছে, তার বিরুদ্ধে, কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে এবিপি আনন্দ-এর কাছে মুখ খুললেন মিছিলে অংশ নেওয়া প্রতিবাদী পড়ুয়ারা।
SFI কর্মীরা জানান: মূলত আমাদের দাবি হচ্ছে সর্বপ্রথম আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার কতখানি অভাব, সেটা সম্পর্কে আমরা সবাই যথেষ্ট ওয়াকিবহাল। তো সেইখান থেকে আমাদের দাবি এটাই থাকবে, ক্যাম্পাসে যত সম্ভব, গার্ড বাড়ানো। বিশেষ করে মহিলা গার্ডের সংখ্যা বাড়ানো। দ্বিতীয়ত, এই ঘটনার যাতে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত হয়, সেইটা। এবং এছাড়াও আমরা জানি যে, আমাদের ক্যাম্পাসে, ..দীর্ঘ দিন ধরে, কোনওরকম স্থায়ী অ্যাডমিনিস্ট্রিটিভ পদ নেই। একমাত্র প্রোভিসির পদটি আছে। কিন্তু সেটিও একাডেমিক। এছাড়া ভিসির পদ, রেজিস্ট্রারের পদ....আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনও ভিসি নেই। ফলে আমাদের বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেনও এই সমস্যাগুলির সমাধান হয়। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত জায়গা, ...যেমন এই পুকুরটি থেকে মেয়েটি পড়ে যায়, সেই পুকুরের ফেন্সিং নেই। ফলে সেই পুকুর সংষ্কারের দাবি আমরা দীর্ঘ দিন ধরে করে এসেছি। কিন্তু সেটাও কোনওরকমভাবে কিছু হয়নি। তো এইগুলিই মূলত আমাদের দাবি থাকবে। এবং লেডিস ওয়াশরুম, যে রাত হয়ে গেলে, লেডিস ওয়াসরুমে সমস্যা হয়। ..
We hate spam as much as you do