পশ্চিমবঙ্গ বিধানসভায় বামপন্থীদের সমর্থনে জয়ী একমাত্র বিরোধী বিধায়ক, নওশাদ সিদ্দিকী-সহ ধৃত সমস্ত রাজনৈতিক বন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করছে রাজ্য বামফ্রন্ট । রাজ্য বামফ্রন্ট মনে করে নওশাদ সিদ্দিকী ও তাঁর সংগঠন আইএসএফ-এর নেতা,কর্মীদের স্বাধীন রাজনৈতিক কর্মসূচী রূপায়ণ করার অধিকার গণতন্ত্র সম্মত ।
বিধায়ক নওশাদের মুক্তির দাবিতে বামেদের বিশাল মিছিল
Feb 14, 2023,
গত ১৫ জানুয়ারি ধর্মতলা থেকে গ্রেফতার করা হয় ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদের সিদ্দিকীকে ৷ তাঁর বিরুদ্ধে পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে ৷
ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদের সিদ্দিকী মুক্তির দাবিতে পথে নামল বামেরা । নওশাদ-সহ ধৃত আইএসএফ কর্মীদের নিঃশর্তে মুক্তির দাবিতে আজ ১৪ ফেব্রুয়ারি পথে নামল । এবার নওশাদের মুক্তির দাবিতে জমায়েতের ডাক দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
পশ্চিমবঙ্গ বিধানসভায় বামপন্থীদের সমর্থনে জয়ী একমাত্র বিরোধী বিধায়ক, নওশাদ সিদ্দিকী-সহ ধৃত সমস্ত রাজনৈতিক বন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করছে রাজ্য বামফ্রন্ট । রাজ্য বামফ্রন্ট মনে করে নওশাদ সিদ্দিকী ও তাঁর সংগঠন আইএসএফ-এর নেতা,কর্মীদের স্বাধীন রাজনৈতিক কর্মসূচী রূপায়ণ করার অধিকার গণতন্ত্র সম্মত । ইতিমধ্যে রাজ্যের নাগরিক সমাজ নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবি করেছে । ভারতসভা হলে গণ-কনভেশনও মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে । নওশাদ সিদ্দিকী-সহ অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে ১৪ ফেব্রুয়ারি বেলা ১ টায় রামলীলা পার্কে বামফ্রন্টের শরিকদল ও বিভিন্ন গণ-সংগঠনের প্রতিনিধিদের জমায়েত থেকে শুরু হয় মিছিল।
একদিকে 'পঞ্চায়েতে হারের ভয়েই আমাকে আটকে রাখা !' নওশাদ জানান। অন্যদিকে নওশাদের মুক্তির দাবি করে মহম্মদ সেলিম ,আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ বাকি বন্দিদের মুক্তির দাবিতে এই মিছিলে বিজেপি-তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলিকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছিল ।
উল্লেখ্য, দিন কয়েক আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে কলকাতায় কয়েকটি বিরোধী রাজনৈতিক দল বৈঠকে বসে । সেই বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ তৃণমূল সরকারের স্বৈরাচারী কার্যকলাপের তীব্র সমালোচনা করেন । আগামিদিনে রাজ্যে গণতন্ত্র রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চলবে বলেও মিছিলে স্লোগান ওঠে ৷
We hate spam as much as you do