Tranding

05:20 PM - 04 Feb 2026

Home / National / পাঞ্জাবে খুন হয়ে যাওয়া গায়ক সিধু মুসেওয়ালার পরিবারের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎ

পাঞ্জাবে খুন হয়ে যাওয়া গায়ক সিধু মুসেওয়ালার পরিবারের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎ

মানসা জেলার মুসা গ্রামে তাঁর বাড়িতে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দেখা করলেন মুসেওয়ালার পরিবারের সঙ্গে। জানালেন শোক। কংগ্রেসের প্রাক্তন সভাপতির সঙ্গে ছিলেন পাঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং রাজা ওয়ারিং, পাঞ্জাব বিধানসভায় বিরোধী নেতা প্রতাপ সিং বাজওয়া। রাহুল সেখানে পৌঁছনোর আগে এলাকায়

পাঞ্জাবে খুন হয়ে যাওয়া গায়ক সিধু মুসেওয়ালার পরিবারের সঙ্গে  রাহুল গান্ধীর সাক্ষাৎ

 পাঞ্জাবে খুন হয়ে যাওয়া গায়ক সিধু মুসেওয়ালার পরিবারের সঙ্গে  রাহুল গান্ধীর সাক্ষাৎ 

 গত সপ্তাহে দুষ্কৃতীরা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালাকে।

এবার মানসা জেলার মুসা গ্রামে তাঁর বাড়িতে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দেখা করলেন মুসেওয়ালার পরিবারের সঙ্গে। জানালেন শোক। কংগ্রেসের প্রাক্তন সভাপতির সঙ্গে ছিলেন পাঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং রাজা ওয়ারিং, পাঞ্জাব বিধানসভায় বিরোধী নেতা প্রতাপ সিং বাজওয়া। রাহুল সেখানে পৌঁছনোর আগে এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। গত শনিবার মুসেওয়ালার বাড়িতে গিয়ে তাঁর বাবার সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগের দিন, শুক্রবার নিহত গায়কের পরিবারের সঙ্গে দেখা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। 

পাঞ্জাব ভোটের আগে কংগ্রেসে যোগ দেন সিধু মুসাওয়ালে। মানসা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন তিনি। এর পর রাজ্যের আপ সরকার তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে। ২৯ মে তাঁকে গুলি করে হত্যা করে দুষ্কৃতী। এর নেপথ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত দেখছে পুলিশ। গ্রেপ্তার এখন পর্যন্ত তিন জন। 


 

 

 


 

 

 

Your Opinion

We hate spam as much as you do