Tranding

01:27 PM - 04 Feb 2026

Home / National / ১লা ডিসেম্বর থেকে আবার বাড়ল গ্যাসের দাম, মধ্যবিত্তের মাথায় হাত

১লা ডিসেম্বর থেকে আবার বাড়ল গ্যাসের দাম, মধ্যবিত্তের মাথায় হাত

পয়লা ডিসেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার পর দিল্লিতে নতুন দাম ১৮১৮.৫০ টাকা। কলকাতায় আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯২৭ টাকা। মুম্বইয়ে ১৭৭১ টাকা, চেন্নাইয়ে ১৯৮০.৫০ টাকা সিলিন্ডার পিছু।

১লা ডিসেম্বর থেকে আবার বাড়ল গ্যাসের দাম, মধ্যবিত্তের মাথায় হাত

১লা ডিসেম্বর থেকে আবার বাড়ল গ্যাসের দাম, মধ্যবিত্তের মাথায় হাত

০১ ডিসেম্বর ২০২৪

মাসের শুরুতে আবারও মধ্যবিত্তের মাথায় হাত। দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। আজ, পয়লা ডিসেম্বরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ১৬ টাকা ৫০ পয়সা করে। আজ, রবিবার সকাল থেকে সমস্ত শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর হবে।

পয়লা ডিসেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার পর দিল্লিতে নতুন দাম ১৮১৮.৫০ টাকা। কলকাতায় আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯২৭ টাকা। মুম্বইয়ে ১৭৭১ টাকা, চেন্নাইয়ে ১৯৮০.৫০ টাকা সিলিন্ডার পিছু।

প্রসঙ্গত, এই নিয়ে একটানা ছ'মাস বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী দেশজুড়ে। সেপ্টেম্বর মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল ৩৯ টাকা বেড়েছিল। অক্টোবর মাসে দাম বেড়েছিল ৪৮.৫০ টাকা। নভেম্বরে সিলিন্ডার পিছু দাম বেড়েছিল ৬২ টাকা। সেই তুলনায় ডিসেম্বরে দাম খানিকটা কম বেড়েছে।

তবে চলতি মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত। আগস্ট মাস থেকে টানা সাত মাস রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি। যা খানিকটা স্বস্তি দিয়েছে মধ্যবিত্তের ঘরে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায়, রেস্তোরাঁয় খাবারের দাম আরও বাড়তে পারে। একেই শীতের মরশুমে বাজারে একাধিক সবজি অগ্নিমূল্য। তার মধ্যে আরও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।

Your Opinion

We hate spam as much as you do