দিল্লি কোর্ট তাঁকে জামিন দিল না, নির্দেশ দেওয়া হয়েছে এক দিনের পুলিশ হেফাজতের। জুবেরকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের আইএফএসও (ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস) ইউনিট।
আটক সাংবাদিক মহঃ জুবের জামিনের আবেদন খারিজ, এক দিনের পুলিশ হেফাজত
২৮ জুন ২০২২
ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সোমবার গ্রেপ্তার হয়েছিলেন অল্ট নিউজ সংবাদমাধ্যমের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের।
দিল্লি কোর্ট তাঁকে জামিন দিল না, নির্দেশ দেওয়া হয়েছে এক দিনের পুলিশ হেফাজতের। জুবেরকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের আইএফএসও (ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস) ইউনিট। তাঁর কিছু টুইট সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বলে পুলিশকে সচেতন করে এক টুইটার হ্যান্ডল। জুবেরকে ২০২০ সালের এক মামলার জিজ্ঞাসাবাদ করতে সমন জারি করা হয়েছিল। কিন্তু তিনি গ্রেপ্তার হলেন তড়িঘড়ি এই নতুন মামলা দায়ের হওয়ার পর।
সাংবাদিকটির বিরুদ্ধে ১৫৩ (দাঙ্গা বাঁধাতে প্ররোচনা দেওয়া) এবং ২৯৫এ (একশ্রেণির মনে ক্ষোভের সঞ্চার করতে ইচ্ছে করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, অপমান করা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। জুবেরকে একদিনের জন্য হেফাজতে নিতে আবেদন করেছিল দিল্লি পুলিশ যা মঞ্জুর করেছে আদালত। পুলিশ সূত্রে খবর, তাঁকে ফৌজদারি দণ্ডবিধির ৪১এ ধারায় নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তা অগ্রাহ্য করেন এবং অসহযোগিতা করেন জুবের। সে কারণে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় দিল্লি আদালত।
We hate spam as much as you do