Tranding

01:23 AM - 05 Feb 2026

Home / Others / উঃ২৪ পরগনা , কলকাতায় প্রতি দুইতে একজন  পজিটিভ 

উঃ২৪ পরগনা , কলকাতায় প্রতি দুইতে একজন  পজিটিভ 

সবচেয়ে করোনা সংক্রমিত ২০ জেলার মধ্যে শীর্ষে রয়েছে বঙ্গের এই দু জেলা। সেখানে প্রতি ২ জনের মধ্যে এক জন করোনা ভাইরাসে আক্রান্ত। কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণের হার অবিলম্বে কমানো না হলে ভয়াবহ আকার নেবে।

উঃ২৪ পরগনা , কলকাতায় প্রতি দুইতে একজন  পজিটিভ 

উঃ২৪ পরগনা , কলকাতায় প্রতি দুইতে একজন  পজিটিভ 

প্রতি দু'জনের মধ্যে একজন করোনা পজিটিভ, ভয় ধরাচ্ছে বাংলার দুই জেলা
ভোটের পর থেকেই দেশের করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  ২ জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে জানা গিয়েছে। সবচেয়ে করোনা সংক্রমিত ২০ জেলার মধ্যে শীর্ষে রয়েছে বঙ্গের এই দু জেলা। সেখানে প্রতি ২ জনের মধ্যে এক জন করোনা ভাইরাসে আক্রান্ত। কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণের হার অবিলম্বে কমানো না হলে ভয়াবহ আকার নেবে।

দেশের করোনা সংক্রমণের শীর্ষে থাকা রাজ্য গুলির তালিকায় দ্রুত সামিল হতে চলেছে পশ্চিমবঙ্গ। দ্রুত হারে রাজ্যে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে রাজ্যে। ইতি মধ্যেই রাজ্যে করোনা সংক্রমণ ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও বাড়ছে। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ১ লক্ষ ২৭ হাজার হয়ে গিয়েছে।

 সর্বাধিক সংক্রমণ উত্তর ২৪ পরগনা, কলকাতা
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণে ভয় ধরাচ্ছে দুই জেলা। কলকাতা ও উত্তর ২৪ পরগনা। এই দুই জেলায় করোনা সংক্রমণ এতোটাই যে দেশে করোনা সংক্রমণের শীর্ষে থাকা ২০ জেলার তালিকায় রয়েছে এই দুই জেলা। মে মাসের ৪ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে যথাক্রমে ৪৪.৪ শতাংশ এবং ৪৭.৭ শতাংশ। মঙ্গলবারে এক ধাক্কায় করোনা সংক্রমণ ৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। মারা গিয়েছেন ৭৬ জন। এই দুই জেলায় প্রতি দুজনের মধ্যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত।

 

Your Opinion

We hate spam as much as you do