সূত্রের খবর এদিন ভোররাতে বিহারের জামুই জেলার চৌরা স্টেশনকে নিজেদের আয়ত্তে এনে ফেলে মাওবাদীরা। জামুইয়ের পুলিশ সুপার প্রমোদ কুমার মণ্ডলের কথা অনুযায়ী , ‘আধাসামরিক বাহিনী ঘটনাস্থলের দিকে যাওয়ায়, পাহাড়ি ও জঙ্গল সংলগ্ন এলাকা হওয়ার সুবাদে মাওবাদীরা দ্রুত এলাকা ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে।
শনিবার ভোরে বিহারে কিছু সময় মাওবাদিরা কয়েক ঘন্টা রেলস্টেশন দখল করল
newscopes.in 1st august
নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা । মাওবাদীরা শনিবার ভোরে বিহারের একটি প্রত্যন্ত রেলস্টেশনের দখল নিয়েছিল বলে জানা গেছে । ভয়াবহ এই ঘটনার জেরে দিল্লি হাওড়া মেইন লাইনে প্রায় ২ ঘণ্টা ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। সূত্রের খবর এদিন ভোররাতে বিহারের জামুই জেলার চৌরা স্টেশনকে নিজেদের আয়ত্তে এনে ফেলে মাওবাদীরা। জামুইয়ের পুলিশ সুপার প্রমোদ কুমার মণ্ডলের কথা অনুযায়ী , ‘আধাসামরিক বাহিনী ঘটনাস্থলের দিকে যাওয়ায়, পাহাড়ি ও জঙ্গল সংলগ্ন এলাকা হওয়ার সুবাদে মাওবাদীরা দ্রুত এলাকা ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে। জেলা সদর থেকে জায়গাটি প্রায় ৫০ কিলোমিটার দূরে রয়েছে।’
সুত্রের খবর ওই বাহিনী হঠাত স্টেশনে চলে আসে। বিভিন্ন স্টেশনে একাধিক দূরপাল্লার ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য তারা বাধ্য করেছিল। ভোররাত ৩টে ২০ থেকে সকাল সাড়ে ৫টা পর্যন্ত ট্রেন পরিষেবায় মারাত্মকভাবে বিঘ্ন ঘটে।রেলের চিফ পিআরও রাজেশ কুমার বলেন, সকাল সাড়ে ৫টার পর দিল্লি হাওড়া মেইন লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়। রেললাইনে কোথাও বিস্ফোরক রাখা হয়েছে কি না সেটা নিশ্চিত করার পরেই রেল পরিষেবা স্বাভাবিক করা হয়।
রেল আধিকারিকদের দাবি, মাওবাদীরা প্রথমেই স্টেশনটিকে ঘিরে ফেলে। তাদের হাতে অনেক অস্ত্র ছিল। পুলিশের মতো ইউনিফর্ম পরা একজন স্টেশন মাস্টার বিনয় কুমারের ঘরে ঢুকে পড়ে।এরপর ট্রেন থামানোর জন্য সিগন্যাল লাল করার জন্য নির্দেশ দেয়। যদি না করেন তবে স্টেশন উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় তারা। এরপর স্টেশন দখলের ঘটনা উপরমহলে জানানোর জন্য নির্দেশ দেয় তারা। পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে তারা সমস্ত যাত্রীদের বসে থাকার খবর পাঠানো হয়। সুত্রের খবর মাওবাদী দমনের বিরুদ্ধে সপ্তাহব্যপী বন্ধ ডেকেছে মাওইষ্টরা। তারই কর্মসুচী হিসেবে এই কিছু সময়ের স্টেশন দখল। পুলিশ সুত্রে জানা যাচ্ছে তাদের বিশেষ কোনো প্রস্তুতি ছিল না।
We hate spam as much as you do