এদিন আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার চারটি পৃথক মামলায় মোট ১১২ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ওই ১১২ জনকে চাকরিকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও ১১২ জনের পুজোর আগেই মিলবে চাকরি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ
Sep 07, 2022
সোমবার, মঙ্গলবারের পর বুধবারও… এদিন আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার চারটি পৃথক মামলায় মোট ১১২ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ওই ১১২ জনকে চাকরিকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে সোমবার ২৩ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর মঙ্গলবার আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এবার বুধবার আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
We hate spam as much as you do