Tranding

12:36 PM - 04 Feb 2026

Home / Other Districts / নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে যোগ‍্যদের পুনর্বহাল চাই, কলকাতায় বাম কংগ্রেস মিছিল

নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে যোগ‍্যদের পুনর্বহাল চাই, কলকাতায় বাম কংগ্রেস মিছিল

একাধিক দাবিতে ধর্মতলা লেনিন মূর্তি থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের ডাকে মিছিল সংগঠিত হল। মিছিলে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে যোগ‍্যদের পুনর্বহাল চাই, কলকাতায় বাম কংগ্রেস মিছিল

নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে যোগ‍্যদের পুনর্বহাল চাই, কলকাতায় বাম কংগ্রেস মিছিল

২৪ এপ্রিল ২০২৪


নিয়োগ দুর্নীতিতে যুক্ত সমস্ত অপরাধীদের চিহ্নিত করতে হবে। সঠিক ও স্বচ্ছ পদ্ধতিতে তালিকা প্রকাশ করে SSC -কে যোগ্য চাকরিপ্রার্থীদের পুনর্হাবল করতে হবে। ওএমআর শিট লোপাটে যুক্ত আধিকারিক ও রাজনীতিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সহ একাধিক দাবিতে ধর্মতলা লেনিন মূর্তি থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের ডাকে মিছিল সংগঠিত হল। মিছিলে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন।


এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, ঘোষিত শূন্যপদে নতুন করে নিয়োগ শুরু করতে হবে। আদালতের এই রায় দেখে আইনজীবীদের একাংশ মনে করছেন, নতুন নিয়োগ প্রক্রিয়া বলতে আদালত বিজ্ঞপ্তি থেকে শুরু করে পরীক্ষা, ইন্টারভিউ, প্যানেল সবটাই বোঝাতে চেয়েছে। যদিও এ নিয়ে আইনজীবীদের অন্য অংশ ভিন্ন মত জানাচ্ছেন। তাঁদের বক্তব্য, সিবিআই যে পুরনো ওএমআর শিট বা তার ‘মিরর কপি’ উদ্ধার করেছে তা নিয়ে বিতর্ক না থাকলে সেগুলি পুনর্মূল্যায়ন করে নতুন নিয়োগ করতে পারবে এসএসসি। ফলে এখনই নতুন করে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। অন্য দিকে, হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে রাজ্য এবং এসএসসি। আবার চাকরিহারাদের একাংশও শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চেয়ে প্রস্তুতি শুরু করেছে।

 

এই অবস্থায় আজ রাজ্য, এসএসসি এবং চাকরিহারারা সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে। অন্য দিকে, এই দুর্নীতি মামলায় অতিরিক্ত শূন্যপদ (সুপারনিউমেরিক পোস্ট) তৈরির জন্য মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে পারবে বলে জানিয়েছিল আদালত। এই দুর্নীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জড়িত বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। আজ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কলকাতায় মিছিল করল বাম ও কংগ্রেস। সব মিলিয়ে আজ নজর থাকবে এই সংক্রান্ত বিভিন্ন খবরের দিকে।

Your Opinion

We hate spam as much as you do