Tranding

11:51 AM - 04 Feb 2026

Home / Education / বিহারের সাসারাম স্টেশনে সিভিল সার্ভেন্ট প্রার্থীদের সফল কোচিং হাব এক মহতী উদ্যোগ। চলছে প্রতিদিন ২ ঘণ্টার ক্লাস।

বিহারের সাসারাম স্টেশনে সিভিল সার্ভেন্ট প্রার্থীদের সফল কোচিং হাব এক মহতী উদ্যোগ। চলছে প্রতিদিন ২ ঘণ্টার ক্লাস।

শিক্ষার্থীরা এই জংশনে আসার কারণ হল এই স্টেশনে ২৪/৭ অর্থাৎ সবসময় ইলেকট্রিক রয়েছে। আমরা জানি ভারতের ছোট শহরগুলোতে তীব্র বিদ্যুৎ সংকট। ফলে বিহারের বহু গ্রামে আলো থাকেনা। ফলে একটা কার্যকর বিকল্প হিসেবে মেধাবী ছেলে মেয়েরা রেল স্টেশনকেই বেছে নিয়েছে।

দিনে দিনে বিহারের সাসারাম রেলওয়ে স্টেশন একটি জ্ঞানকেন্দ্রে পরিণত হয়েছে কারণ হাজার হাজার শিক্ষার্থী তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য এটি একটি কোচিং সেন্টার হিসেবে ব্যবহার করে।

বিহারের একটি শহর সাসারাম তার রেলওয়ে জংশনের জন্য সুপরিচিত। কারণ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম 1 এবং 2 দুটোতে আগ্রহী যুবকদের জন্য সিভিল সার্ভিসের কোচিং ক্লাস  হয়।

২০০২-২০০৩ সাল থেকে এই ক্লাসের কাজ হয়, প্রথমে কয়েকজন মাত্র ছাত্রদল পড়াশুনার জন্য স্টেশনে আসতে শুরু করে। এর পরে, সংখ্যা ক্রমশ বাড়লে আগ্রহীরা এই জংশনটিকে পড়াশোনা এবং কোচিংয়ের জন্য একটি কেন্দ্র করে তুলেছিল।

এখন স্বাভাবিক প্রশ্ন হঠাত গুরুত্বপূর্ণ পড়াশুনার জন্য রেল স্টেশনে আসতে হবে কেন?
শিক্ষার্থীরা এই জংশনে আসার কারণ হল এই স্টেশনে ২৪/৭ অর্থাৎ সবসময়  ইলেকট্রিক  রয়েছে। আমরা জানি ভারতের ছোট শহরগুলোতে তীব্র বিদ্যুৎ সংকট। ফলে বিহারের বহু গ্রামে আলো থাকেনা।  ফলে একটা কার্যকর বিকল্প হিসেবে মেধাবী ছেলে মেয়েরা রেল স্টেশনকেই বেছে নিয়েছে।

সম্প্রতি  আইএএস আভনিশ শরণও  এই মহান উদ্যোগের কথা বলতে টুইট করেছেন । তিনি এই কোচিং হাব কীভাবে কাজ করে সেই সম্পর্কে লিখেছেন।

স্টেশনটি  কেবলমাত্র সিভিল সার্ভিসের প্রার্থীদের কোচিংএর জন্য নয়। একাধিক ব্যাঙ্কের পরীক্ষা, এমনকি আইআইটি এবং আইআইএম -এর পরিক্ষার্থীদের প্রশিক্ষনের জন্য ব্যবহার হয়।
এমনকি সিনিয়র সফল ছাত্ররা  জুনিয়রদের কোচিং দেয়।

ছাত্র ছাত্রীর ক্যারিয়ার গঠনে
স্টেশনটার অসাধারণ  ভূমিকা এখন সর্বজনস্বীকার্য।  এখানে  ছেলেদের আসার জন্য ইতিমধ্যে ৫০০  পরিচয়পত্র দেওয়া হয়েছে ।
অনেক যন্ত্রনার খবরের মধ্যে সভ্য দেশে
এই মহৎ উদ্যোগ উৎসাহের কারন হয়।

Your Opinion

We hate spam as much as you do