পানাজিতে সাংবাদিক বৈঠকে দাঁড়িয়ে কেজরিওয়াল বলেন, 'গোয়া নিয়ে সংবাদমাধ্যম তৃণমূলকে অনেক গুরুত্ব দিচ্ছেন, কিন্তু তৃণমূল রেসেই নেই।' তিনি(Arvind Kejriwal) আরও জানান, মাত্র তিনমাস আগে তারা গোয়ায়(Goa) এসেছে। গণতন্ত্রে এভাবে কাজ হয় না।
গোয়ায় তৃণমূলের ১ শতাংশ ভোট শেয়ার নেই, কেজরিওয়ালের বক্তব্য গণতন্ত্রে এভাবে কাজ হয় না।
গোয়ায় মোট ভোটের মধ্যে তৃণমূলের ১ শতাংশ ভোট নেই, সাংবাদিক সম্মেলনে তৃণমূল সম্পর্কে এই মন্তব্যই করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। (Arvind Kejriwal)। পানাজিতে সাংবাদিক বৈঠকে দাঁড়িয়ে কেজরিওয়াল বলেন, 'গোয়া নিয়ে সংবাদমাধ্যম তৃণমূলকে অনেক গুরুত্ব দিচ্ছেন, কিন্তু তৃণমূল রেসেই নেই।'
তিনি(Arvind Kejriwal) আরও জানান, মাত্র তিনমাস আগে তারা গোয়ায়(Goa) এসেছে। গণতন্ত্রে এভাবে কাজ হয় না।
বিগত বেশ কয়েকমাস ধরেই গোয়ার একাধিক নেতা তৃণমূলে(TMC) যোগ দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো, আলেমাও চার্চিল । যোগ দিয়েছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ(Leander Paes), কংগ্রেস নেত্রী নাসিফা আলি(Nasifa Ali)।
অরবিন্দ কেজরিওয়ালের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তীব্র প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে বলা হয়, 'গোয়ার মানুষকেই ঠিক করতে দেওয়া হোক কাকে তারা বিশ্বাস করবেন। আমরা সমস্ত পরিস্থিতিতে মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করাতেই বিশ্বাস করি।' এখানেই শেষ নয় আপ সুপ্রিমোকে কটাক্ষ করে জোড়াফুলের মন্তব্য, 'ভোট ও ভোট শতাংশ নিয়ে ভবিষ্যতবাণী আদপে রাজনৈতিক অপরিপক্কতা এবং অপরিণত মানসিকতার প্রকাশ। এতে বিরোধীদের মরিয়া ভাবই ফুটে ওঠে। ' এই প্রথম জাতীয় রাজনীতিতে সংঘাতে AAP এবং TMC।
We hate spam as much as you do