Tranding

09:26 PM - 22 Mar 2026

Home / Politics / দেউচা-পাচামি বড় স্ক্যাম, তোপ দাগলেন সেলিম কয়লা নয় পাথর তুলে নেবার ছক !

দেউচা-পাচামি বড় স্ক্যাম, তোপ দাগলেন সেলিম কয়লা নয় পাথর তুলে নেবার ছক !

সেই মিছিলে ছিলেন মহম্মদ সেলিম ৷ তিনি অভিযোগ করলেন, "খুচরো ও পাইকার টুলু মণ্ডল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা খনির নামে পাথর উত্তোলন করার পরিকল্পনা করেছে দেউচা-পাচামিতে ৷

দেউচা-পাচামি বড় স্ক্যাম, তোপ দাগলেন সেলিম কয়লা নয় পাথর তুলে নেবার ছক !

দেউচা-পাচামি বড় স্ক্যাম, তোপ দাগলেন সেলিম কয়লা নয় পাথর তুলে নেবার ছক !


 July 14, 2025 


 দেউচা-পাচামিতে কয়লাখনির নামে রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ অভিযোগ করলেন, কয়লাখনির নামে সেখানে পাথর তোলার পরিকল্পনা হচ্ছে ৷ তাই দেউচা-পাচামিতে অবিলম্বে খনন কাজ বন্ধের দাবিতে বোলপুরে মিছিল করল সিপিআইএম ৷

সেই মিছিলে ছিলেন মহম্মদ সেলিম ৷ তিনি অভিযোগ করলেন, "খুচরো ও পাইকার টুলু মণ্ডল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা খনির নামে পাথর উত্তোলন করার পরিকল্পনা করেছে দেউচা-পাচামিতে ৷"


তিনি বলেন, "দেউচা-পাচামি একটা বড় স্ক্যাম ৷ খনি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে পিসি-ভাইপো মিলে এটা করছে ৷ যেমন গরু, কয়লা, বালি পাচার, নকল ডিসিআর, শিক্ষক নিয়োগ দুর্নীতি, ঠিক তেমনই এটাও একটা দুর্নীতি ৷ কেন্দ্রীয় সরকারে কাছে কোনও অনুমোদনই পাঠায়নি, পাশ করায়নি ৷ পুরো রাজ্যে যে কোনও টেন্ডার অভিষেকের কোম্পানিকে নজরানা দিয়ে পাশ হয়, সেই রকম এখানেও হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছে, তিনি বলেছেন এক লক্ষ লোকের কাজ হবে ৷ যে কোম্পানিকে টেন্ডার দিয়েছে, তাদের মালিকানা সাত কোটির বেশি নয় ৷ কীভাবে কয়লা খনি সম্ভব ? গোটা বিশ্বে এই খনির টেন্ডারে কেউ সাড়া দেয়নি ৷"


এই দেউচা-পাচামি কয়লাখনির দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা করার কথা জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক ৷ তিনি বলেন, "ডাব্লিউবিপিডিসিএল পাথর তোলার নাম করে 12 একর জমিতে কাজ হবে, এমন একটা পরিকল্পনা জমা দিয়েছে ৷ কেন্দ্রীয় সরকারও যুক্ত ৷ জালিয়াতি হয়েছে এখানে ৷ এখানকার অফিসারেরাও যুক্ত, মাফিয়ারা একজোট হয়েছে ৷ বেআইনি কারবারকে আইনি করার চেষ্টা এই দেউচা-পাচামি ৷"

সেলিমের হুঁশিয়ারি, বীরভূমের জেলাশাসক, জেলা পুলিশ সুপার, ডাব্লিউবিপিডিসিএল-র অফিসারদের নিয়েও টানাটানি হবে ৷ তাঁর অভিযোগ, সমস্ত বেআইনি কাজ করাচ্ছে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারকে সামনে রেখে ৷ তিনি বলেন, "টুলু মণ্ডল হলেন খুচরো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হল পাইকারি, খুচরো ও পাইকারি মিলে ব্যবসা করার জন্য দেউচা-পাচামি ৷"


দেউচা-পাচামিতে কয়লাখনির আড়ালে দুর্নীতির অভিযোগে বোলপুরে মিছিল সিপিআইএের ৷ (নিজস্ব ছবি)
দেউচায় খনির কাজ পরিদর্শনে পিবি সেলিম-ডিএম, কয়লা উঠবে কবে থেকে ?
প্রসঙ্গত, বীরভূমের দেউচা-পাচামিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি তৈরি হতে চলেছে ৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে খনন কাজও ৷ কিন্তু, এই খনি খননের বিরুদ্ধে প্রথম থেকেই সরব স্থানীয়দের একটা বড় অংশ ৷ এই দেউচা-পাচামির অধিকাংশই আদিবাসী অধ্যুষিত গ্রাম ৷ এখানে খনি হলে কমপক্ষে 20টি গ্রামের 21 হাজার মানুষকে অন্যত্র সরাতে হবে ৷ তবে, পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়তে নারাজ বাসিন্দারা ৷ এছাড়া, এখানে খনি হলে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হবে বলে অভিযোগ করেছেন আদিবাসীরা ৷ বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি ও চারণভূমি নষ্ট হবে বলে অভিযোগ করা হয়েছে ৷ তাই প্রথম থেকেই খনি-বিরোধী আন্দোলন চালাচ্ছে আদিবাসীরা ৷

তবে, এই দেউচা-পাচামি কয়লাখনির জন্য জমিদাতাদের চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে ৷ এখানেও দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধীরা ৷  দেউচা-পাচামি Snapshot নামে পাথর কাটার পরিকল্পনার অভিযোগ করেছিলেন তারা ৷ পাশাপাশি, জমিদাতাদের চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও স্বজনপোষণের অভিযোগ করেছিলেন বিরোধী নেতারা ৷

Your Opinion

We hate spam as much as you do